হোম > বিনোদন > নাটক

বাংলায় প্রচার হচ্ছে তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

বিনোদন রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের দর্শকদের জন্য বাংলায় সম্প্রচারিত হতে যাচ্ছে তুরস্কের তুমুল জনপ্রিয় ঐতিহাসিক মেগাসিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ (কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি)। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ীর জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত এই মহাকাব্যিক সিরিজটি। গতকাল, ২ আগস্ট নাগরিক টিভি এবং ওটিটি প্ল্যাটফর্‌ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এর পর্দা উঠেছে।

প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার ঠিক রাত ৮টায় নাগরিক টিভির পর্দায় সিরিজটির নতুন পর্ব সম্প্রচারিত হবে। এরপর রাত ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্‌ম বঙ্গ-তে দর্শকরা পর্বটি স্ট্রিমিং করতে পারবেন। দর্শকদের বিনোদনের মাত্রা দ্বিগুণ করতে ডিজিটাল প্ল্যাটফর্‌ম বঙ্গ-তে সিরিজটির প্রথম ৫টি পর্ব সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করার দারুণ সুযোগ থাকছে।

সিরিজটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মাঝে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। দ্বাদশ শতাব্দীর প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের মূল কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার অবিস্মরণীয় যাত্রা নিয়ে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মহান এই সিপাহসালার বীরত্বগাঁথা অত্যন্ত সুনিপুণভাবে চিত্রিত হয়েছে এই সিরিজে। বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দিয়ে সাজানো প্রোডাকশনটি দর্শকদের সেই ঐতিহাসিক যুগে ফিরিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

হাদির মতো করে আজাদির কথা খুব কম মানুষই বলেছেন

ঝিনাইদহে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নবীজির প্রদর্শিত পথে চলতে ঈদ-ই-মিলাদুন্নবী অনন্য উদাহরণ: রিজভী

মা-বাবাকে মারধর করায় ছেলের ১ বছরের কারাদণ্ড

জবিতে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

হঠাৎ মস্কোতে মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘিরে রহস্য, নীরব ক্রেমলিন

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

যুক্তরাষ্ট্র-ইরান সংকট সমাধানে নিষেধাজ্ঞা নয়, আলোচনাই একমাত্র পথ: কাতার