হোম > বিনোদন > নাটক

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

বিনোদন রিপোর্টার

দীর্ঘ ১১ বছর পর আবারও নাটকের অভিনয়ে ফিরলেন বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান। মাবরুর রশীদ বান্নাহর রচনা ও পরিচালনায় ‘অচেনা পথের বাঁকে’ শিরোনামের একটি নাটকে শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আবিদ বিন পারভেজ প্রান্ত।

একটি শিক্ষিকা ও তার ছাত্রের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত নাটকটি গত ৭ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পাওয়ার পর থেকেই বেশ আলোচনায় এসেছে। বিশেষ করে শান্তা জাহানের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা।

দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে শান্তা জাহান জানান, বিগত এক দশক ধরে উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এবং ব্যাটে-বলে না মেলায় অভিনয়ে ফেরা হয়নি।

তিনি বলেন, ‘১১ বছর আগে সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছিলাম। এরপর আসলে অনেক নাটকেই অভিনয় করার প্রস্তাব এসেছিলো। কিন্তু দুটো কারণে আসলে অভিনয় করা হয়ে উঠেনি। বিগত ১১ বছর আমি উপস্থাপনা নিয়ে এতো ব্যস্ত সময় কাটিয়েছি যে অভিনয় নিয়ে ভাবার সুযোগ হয়ে উঠেনি আমার। অন্যদিকে প্রস্তাব এসেছে নাটকে তবে গল্প এবং চরিত্র আমার কাছে তেমন একটা ভালোলাগেনি। মাবরুর রশীদ বান্নাহর এই গল্পটা আমার সঙ্গে বেশ ভালো মানিয়ে যায়, তাছাড়া চরিত্রটাও পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। যে কারণে নাটকটিতে অভিনয় করেছি। নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’

অভিনয়ে নিয়মিত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, ‘সত্যি বলতে কী আমার ধ্যান জ্ঞান কিন্তু উপস্থাপনাকে ঘিরেই। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবার ভাবনা থাকলে আরো এক দশক আগেই হয়তো ভাবতাম। হুম এটা সত্যি মাঝে মাঝে অভিনয় করতে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে ভালোলাগে। কিন্তু উপস্থাপনা আমার সবসময়ের ভালোলাগা। যে কারণে উপস্থাপনাতেই আমি শতভাগ পরিপূর্ণতা খুঁজে পাই নিজের মাঝে।’

বাংলাদেশে নজর র’, আইএসআই, সিআইএ, এমআই৬, মোসাদের

নেপালের বিপক্ষে সিরিজ খেলতে ইতিবাচক বিসিবি

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রায়, নতুন চাপে ট্রাম্প

১৮ সেপ্টেম্বর থেকেই ফুটবল মৌসুম শুরু

রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

একই গ্রুপে কিংস ও মোহামেডান

দুই বছর পর তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

বিপিএলে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডের আরো অনেকের নাম আসবে : অ্যালেক্স মার্শাল

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

আদালতের হাজত থেকে আসামি উধাও, রাতে গ্রেপ্তার