হোম > বিনোদন > নাটক

ঈদে আসছে তাদের ‘কিপ্টে কারে কয়’

বিনোদন রিপোর্টার

ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কিপ্টে কারে কয়’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান ও তাবাসসুম মিথিলা। নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল। নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান।

শামীম জামান যদিও একজন নির্মাতা। কিন্তু নির্মাতা হবার আগে তিনি একজন অভিনেতা হিসেবেই মিডিয়াতে পরিচিত ছিলেন। যদিও বা নানান সময়ে তিনি বহু নাটক নির্মাণ করেছেন। কিন্তু অভিনয়ের প্রতিই তার ভালোলাগা বেশি। তার প্রিয় বন্ধু মোশাররফ করিমও তাকে সবসময় অভিনয়েই মনোযোগ দিতে বলেন বেশি বেশি। যে কারণে নিজের নির্দেশিত ঈদ বিশেষ নাটক ‘কিপ্টে কারে কয়’তে তিনি বাড়িওয়ালার ছেলের চরিত্রে অভিনয় করেছেন। ভাড়াটিয়ার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মোশাররফ করিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রোবেনা রেজা জুই। শামীম জামানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তাবাসসুম মিথিলা।

শামীম জামান বলেন, ‘আমাকে কিন্তু আমার প্রিয় বন্ধু মোশাররফ করিম সবসময়ই বলে অভিনয়ে মনোযোগ দেবার জন্য, অভিনয়ে নিয়মিত হবার জন্য। অনেক দর্শকও অভিনয়ে নিয়মিত থাকার কথা বলেন। আসলে নির্মাতা হিসেবেও আমাকে কিছু কিছু নাটক নির্মাণ করতে হয়। আর ধারাবাহিক নাটক হলেতো আরো ব্যস্ত থাকতে হয়। তবে যেহেতু আমি অভিনতো হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই অভিনয় করতেই আমার সবচেয়ে বেশি ভালোলাগে। ‘কিপ্টে কারে কয়’ নাটকে মোশাররফ করিম ও জুঁইয়ের অভিনয় দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।’

এদিকে এরইমধ্যে মাছরাঙা টিভিতে প্রচার শেষ হয়েছে শামীম জামান নির্মিত ধারাবাহিক নাটক ‘গোলক ধাঁধা’। এছাড়াও শামীম জামান শিগগিরই নির্মাণ করতে যাচ্ছেন আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। এতে অভিনয় করবেন মোশাররফ করিম, শামীম জামান ও আখম হাসান।

ট্রেইলার মুক্তি, আলোচনায় ‘হেডলাইন’

একফ্রেমে ডলি, মেমী ও মম

পাত্রী ব্রাজিল পাত্র আর্জেন্টাইন সমর্থক

আলোচনায় খায়রুল বাশার-সাদনিমার ‘বই পোকা’

বিরতির পর আসছে আনিকার ‘আমাকে দুঃখ দিও না’

আসছে রহস্যে ঘেরা ‘হেডলাইন’

জোভান তটিনীর নাটক ‘তোর মায়ায়’

মোশাররফ করিমের ‘বউয়ের মামলা’

আলোচনায় ‘তোমাদের গল্প ২’

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’