হোম > বিনোদন > নাটক

ফুটবল উন্মাদনার এপিঠ-ওপিঠ নিয়ে এলো ‘ফুটবল হট্টGOAL’

বিনোদন রিপোর্টার

বিনোদনপ্রেমী দর্শকদের জন্য দারুণ এক খবর! টান টান উত্তেজনা, রহস্য আর সোশ্যাল মিডিয়ার সস্তা জনপ্রিয়তার আড়ালের গল্প নিয়ে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ‘ফুটবল হট্টGOAL’। দীপু হাজরার পরিচালনায় এসিআই প্রিমিও প্লাস্টিকস নিবেদিত এই ফিকশনটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

রাইয়াতুন তেহরীন টিউনের মূল ভাবনায় এবং শফিকুর রহমান শান্তনুর সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, ডলি জহুর, আজম খান, মাসুদ রানা মিঠু, জয়নাল জ্যাক প্রমুখ। নাটকটির গল্প আবর্তিত হয়েছে আয়ান নামের ৩৬ বছর বয়সি এক তরুণ ফুটবল ব্লগারকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়ার আশায় সে ফুটবল ম্যাচ নিয়ে অদ্ভুত সব ভবিষ্যদ্বাণী করতে শুরু করে। কাকতালীয়ভাবে তার প্রেডিকশন মিলে গেলে ইন্টারনেট দুনিয়ায় সে ‘অক্টোপাস ভাই’ হিসেবে তুমুল জনপ্রিয়তা পায়। এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকতা বিভাগের তুখোড় ছাত্রী আদিবা তাকে নিয়ে পত্রিকায় একটি এক্সক্লুসিভ ফিচারও প্রকাশ করে।

এই গল্পের সবচেয়ে বড় চমক হলো এর পরতে পরতে লুকিয়ে থাকা থ্রিলার এবং শক্তিশালী একটি সামাজিক বার্তা। সস্তা জনপ্রিয়তার এই উন্মাদনা আয়ানকে পুরান ঢাকার কুখ্যাত জুয়াড়ি ও মাস্তান কালা মফিজের নজরে ফেলে দেয় এবং সে অপহৃত হয়। তাকে খুঁজতে গিয়ে আদিবা পুলিশের কাছে জানতে পারে, আজ থেকে ঠিক ৩৬ বছর আগের এক চাঞ্চল্যকর নিখোঁজ রহস্যের কথা। সোশ্যাল মিডিয়ার ভুয়া ইনফ্লুয়েন্সিং এবং বাজি বা জুয়া খেলার মতো ভয়ংকর নেশা কীভাবে প্রজন্ম থেকে প্রজন্ম ধ্বংস করে দেয়, সেই রূঢ় বাস্তবতাই নাটকটিতে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

আয়ানের এই রহস্যময় নিখোঁজ হওয়া এবং ৩৬ বছর আগের সেই নিখোঁজ ঘটনার সঙ্গে বর্তমানের কী সম্পর্ক— সেই টান টান উত্তেজনার উত্তর জানতে আজই ভিজিট করুন বঙ্গ অ্যাপ অথবা ওয়েবসাইটে।

পৈতৃক সম্পত্তি নিয়ে আলাল দুলালের দ্বন্দ্ব

নাটকেই মন দিতে চান হিমি

সহশিল্পী কে হবেন তা নিয়ে আমার মাথাব্যথা নেই: অহনা

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

আসছে পারিবারিক গল্পের নতুন নাটক

জুয়ার ভয়ংকর দিক নিয়ে মিকসেতু মিঠুর নাটক ‘টোকা’

একসঙ্গে দিলারা জামান, আবুল হায়াত, ডলি জহুর

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

নিঃস্বার্থ বাবার চরিত্রে আজিজুল হাকিম