হোম > বিনোদন > নাটক

আবারও একসঙ্গে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা

বিনোদন রিপোর্টার

সমাজের ভেতরকার নানান ধরনের সমস্যা নিয়ে মহিন খান নির্মাণ করেছেন ভিন্ন রকম গল্পের নাটক ‘ভাসুর’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, সঙ্গে আছেন নীলাঞ্জনা নীলা।

এরই মধ্যে ইউটিউবে নাটকটি প্রকাশিত হয়েছে। নাটকটি রচনাও করেছেন মহিন খান। নাটকের গল্পে দেখা যায় যে নীলাঞ্জনা নীলা ভালোবেসে মোশাররফ করিমের ছোট ভাইকে বিয়ে করে। বেশ ভালোই সংসার চলছিল তাদের। কিন্তু একসময় নীলাঞ্জনা নীলাকে গর্ভাবস্থায় রেখে তার স্বামী মারা যায়। মারা যাবার পর নীলা ও তার আগত সন্তান নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছিল নীলা। কিন্তু সন্তানের আগত দিনের কথা এবং নীলার জীবনের কথা বিবেচনা করে একসময় ভাসুর মোশাররফ করিম নীলাকে বিয়ে করেন। আর এরই মধ্য দিয়ে নাটকটির গল্প শেষ হয়।

মোশাররফ করিম বলেন, ‘নাটকটিতে বেশ কিছুদিন আগে অভিনয় করেছিলাম। গল্পটা অন্যরকম। মহিন সমাজের ভেতরকার নানান ধরনের সত্যিকার অর্থেও সমস্যাই তুলে আনার চেষ্টা করে গল্পে। ভাসুর নাটকটির গল্প আমাদের সমাজেরই গল্প। এমন ঘটনা ঘটে। নাটকে হয়তো এমন গল্প খুব কমই উঠে আসে।’

নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও বেশকিছু সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। তবে ‘ভাসুর’ নাটকের গল্পটা একেবারেই ব্যতিক্রম। আমাদের সমাজে এমন গল্প আছে বলেই পরিচালক তা তুলে ধরেছেন। নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। মোশাররফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা সবসময় আমাকে অনুপ্রেরণা দেবার জন্য, অভিনয়ের সময় সহযোগিতা করার জন্য।’

মোশাররফ করিম ও নীলা অভিনীত জনপ্রিয় নাটকগুলো হচ্ছে ‘সুখে থাকতে ভূতে কিলায়’, ‘সন্তান আমার অফিসার’, ‘জামাই বউ অতি চালাক’, ‘বউয়ের মামলা’, ‘বিড়ম্বনায় বাবলু’, ‘গরিবের সুন্দরী বউ’, ‘ভ্রমর’ ইত্যাদি।

আ.লীগ দেশকে শুন্য ঝুঁড়ি বানিয়ে ভারতে পালিয়ে গেছে: হুইপ দুলু

নজরুলকন্যা শান্তিলতা

দেশ-বিদেশের সংস্কৃতি

যানজটে চরম ভোগান্তির জন্য সরকারের ‘অদক্ষতাকে’ দায়ী করল জামায়াত

শাহরিয়ার নাফীসের বই ’প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’-এর মোড়ক উন্মোচন

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার, আগস্ট-ভাদ্র-রবিউল আউয়াল

বিদেশি সাংবাদিকদের জন্য নেপালের নতুন নিয়ম

মিলাদুন্নবীর সাংস্কৃতিক উদযাপন

শত্রুপক্ষ ব্যর্থ, ইরানই বিজয়ী: আমির হাতামি

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি