হোম > বিনোদন > নাটক

সম্পর্কের টানাপোড়েনের গল্পে ইরফান সাজ্জাদ-জিম

বিনোদন রিপোর্টার

হালের দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। সম্প্রতি সময়ে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার ‘পাশে থেকো’ শিরোনামের বিশেষ একটি নাটকের কাজ শেষ করেছেন, যেখানে প্রথমবারের মতো তরুণ অভিনেত্রী মাফতুহা জিমের সঙ্গে জুটি বেঁধেছেন। আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি মুক্তির কথা রয়েছে।

জানা গেছে, সমাজে সম্পর্কের টানাপোড়েন আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পাশে থেকো’। রাকিবুল হাসান তানভীরের পরিচালনায়, নাটকে ইরফান সাজ্জাদের চরিত্রের নাম নেহাল। অন্যদিকে, মাফতুহা জিম অভিনয় করেছেন মায়া চরিত্রে। নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাট্যকার সায়েম খান।

গল্পের শুরু হয় নেহালকে কেন্দ্র করে, যে তার প্রেমিকার স্মৃতি নিয়ে একাকী জীবন কাটাতে চায়। কিন্তু অসুস্থ বাবার শেষ ইচ্ছা পূরণে সে রাশেদ নামে এক বন্ধুর পরামর্শে মায়া নামের এক তরুণীকে চুক্তিতে ভাড়া করে আনে। টাকার বিনিময়ে এই অভিনয় নেহালের কাছে প্রথমে চরম ঘৃণার মনে হলেও, সময়ের সাথে মায়ার সরলতা ও যত্নশীল আচরণ নেহালের বাবার মন জয় করে নেয়।

বাবার মৃত্যুর পর চুক্তি অনুযায়ী মায়া চলে গেলে নেহাল নিজের ভুল বুঝতে পারে। সে আবিষ্কার করে, সে মায়াকে ভালোবেসে ফেলেছে। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।

নাটকটিতে নেহাল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং মায়া চরিত্রে মাফতুহা জিম। জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

ট্রেইলার মুক্তি, আলোচনায় ‘হেডলাইন’

একফ্রেমে ডলি, মেমী ও মম

পাত্রী ব্রাজিল পাত্র আর্জেন্টাইন সমর্থক

আলোচনায় খায়রুল বাশার-সাদনিমার ‘বই পোকা’

বিরতির পর আসছে আনিকার ‘আমাকে দুঃখ দিও না’

আসছে রহস্যে ঘেরা ‘হেডলাইন’

জোভান তটিনীর নাটক ‘তোর মায়ায়’

মোশাররফ করিমের ‘বউয়ের মামলা’

আলোচনায় ‘তোমাদের গল্প ২’

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’