হোম > বিনোদন > নাটক

অবশেষে আসছে ‘মহানগর ৩’

বিনোদন রিপোর্টার

তিন বছর ধরে ‘মহানগর’প্রেমীদের মুখে একটাই প্রশ্ন— কবে ফিরবে ওসি হারুন? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সুখবর দিলেন নির্মাতা আশফাক নিপুণ। ২৬ আগস্ট নিজের জন্মদিনে ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি নিশ্চিত করেছেন আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর ৩’-এর চিত্রনাট্য লেখার কাজ চলছে।

ভিডিওতে আশফাক নিপুণকে বলতে শোনা যায়, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’ কীসের স্ক্রিপ্ট, তা নিয়েও কোনো রহস্য রাখেননি তিনি। ভিডিওতেই নিজের কণ্ঠে গেয়ে শোনান ‘মহানগর’-এর জনপ্রিয় ইন্ট্রো মিউজিক— যা দর্শকদের নিশ্চিত করে দেয় যে বহুল প্রতীক্ষিত ‘মহানগর ৩’ সত্য়িই আসছে। তবে শুটিং শুরুর তারিখ বা মুক্তির সময় নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতা।

২০২১ সালে মুক্তির পরপরই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল ‘মহানগর’। দুই বছর পর আসে এর দ্বিতীয় সিজন। গল্প, নির্মাণের মুন্সিয়ানা ও মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয়ের কারণে বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায় সিরিজটি।

দীর্ঘদিন বাজেট ও নানা জটিলতায় ‘মহানগর ৩’ তৈরি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে নিপুণের এই ঘোষণায় স্বস্তি ফিরেছে ভক্তদের মাঝে।

সিরিজের জনপ্রিয় চরিত্র ওসি হারুন হিসেবে মোশাররফ করিমের ফেরার কথা রয়েছে। পাশাপাশি তৃতীয় সিজনে পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে বলেও আলোচনা রয়েছে।

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসূল ﷺ ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন