হোম > বিনোদন > নাটক

তন্ময়-মিহি জুটির ‘ভালোবাসার ঘর’

বিনোদন রিপোর্টার

আবার নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় নাট্যজুটি তন্ময় সোহেল ও ফারজানা আহসান মিহি । নিয়মিত বিরতিতে ভালো গল্পের কাজ উপহার দিয়ে দর্শকপ্রিয়তা পাওয়া এই জুটি এবার অভিনয় করেছেন ‘ভালোবাসার ঘর’ নামের একটি একক নাটকে। আল আমিন স্বপনের গল্প ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন মৃনাল কান্তি দাস। সম্প্রতি নাটকটি ইউটিউবে মুক্তি পেয়েছে।

নাটকটিতে তন্ময় ও মিহি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রেশমা আহমেদ, ফাতেমা হীরা, শ্যামল হাসান ও রাফাসহ আরও অনেকে।

কাজটি নিয়ে অভিনেতা তন্ময় সোহেল তার স্মৃতিকথা শেয়ার করে বলেন, ‘ছোটবেলা থেকেই শাবানা ম্যাডাম ও প্রয়াত জসীম ভাইয়ের অভিনয় আমার খুব পছন্দের ছিল। তাদের অভিনীত ‘ভালোবাসার ঘর’ সিনেমাটির ‘তুমি ছাড়া কাটে না... তোমায় নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর’ গানটির কথা শুটিংয়ের সময় বারবার মনে পড়ছিল। তবে আমাদের নাটকের গল্পটি আলাদা ও বেশ অনন্য। মিহির অনবদ্য ও নিখুঁত অভিনয় দর্শকদের নিশ্চয়ই মুগ্ধ করবে।’

অভিনেত্রী মিহি নাটকটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে জানান, ‘ভালোবাসার ঘর’ নামটি শুনলেই সুন্দর একটি সংসারের অনুভূতি জেগে ওঠে। নাটকের নাম এবং মূল থিম যতটা সুন্দর, কাজটিও ততটাই গোছানো হয়েছে। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।’

উল্লেখযোগ্য যে, তন্ময় সোহেল ও মিহি জুটির সাম্প্রতিক ‘অন্যায় অবিচার’, ‘মিথ্যার সংসার’, ‘কষ্ট নীড়’, ‘অশিক্ষিত জামাই’, ‘প্রবাসীর আপন কেউ নাই’ এবং ‘মায়ের দোয়ায় কোটিপতি’র মতো বেশ কয়েকটি নাটক ইউটিউবে ব্যাপক সাড়া ও কোটি ভিউ পেয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন এই নাটকটি নিয়েও বেশ আশাবাদী নির্মাতারা।

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির শপথ

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

সংসদমুখী পদযাত্রা সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান

‘খুনিরা ভেবেছিল হাদিকে হত্যা করলে ফ্যাসিস্টবিরোধী লড়াই থেমে যাবে, কিন্তু এ লড়াই থামবে না’

ছিনতাইকারীর হাতে শিক্ষিকার মৃত্যুতে সেলিম উদ্দিনের উদ্বেগ

সংসদ অভিমুখে পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান

চবি শিবিরের সংবর্ধনায় অংশ নিলেন ৩ হাজার শিক্ষার্থী

ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠা না হলে জনগণ কখনোই সুফল পাবে না: শিশির মনির