হোম > বিনোদন > চলচ্চিত্র

শিশু ও নারী নির্যাতন নিয়ে চলচ্চিত্র ‘চকোলেট’

বিনোদন রিপোর্টার

সাম্প্রতিক সময়ের নারী ও শিশু নির্যাতনের ভয়াবহতা পর্দায় ফুটিয়ে তুলতে জসীম আহমেদের পরিচালনায় নির্মিত হয়েছে ২০ মিনিটের চলচ্চিত্র ‘চকলেট’।

শিশু নির্যাতনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা চলচ্চিত্রটি বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে— নিজের ঘরেও কি শিশুরা নিরাপদ?

বিশ্বব্যাপী সফল প্রদর্শনের পর এবার বাংলাদেশি দর্শকদের জন্য মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকলেট’। চলচ্চিত্রটি দেখা যাচ্ছে টাইমস অব বাংলাদেশের ইউটিউব চ্যানেলে। এতে শিশু নির্যাতনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে।

দেশে মুক্তির আগে ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন‍্যাশনালের সঙ্গে চলচ্চিত্রটির প্রদর্শনী চুক্তি শেষ হয়। প্রতিষ্ঠানটি অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিবেশনার জন্য পরিচিত।

জসীম আহমেদ বলেন, ‘চকোলেট’চলচ্চিত্রে শিশু ও নারীদের ওপর চলমান নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা সচরাচর পর্দায় উঠে আসে না।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম ও শিল্পী সরকার অপু।

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে, রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুরস্কার পায়।

বাংলাদেশে মুক্তির আগে ‘চকোলেট’ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ‘শর্টস টিভি’ চ্যানেলে প্রচার হয়েছে। ‘শর্টস টিভি’ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন‍্যাশনালের নিজস্ব চ্যানেল।

এ ছাড়া বিভিন্ন এয়ারলাইন্স, মোবাইল প্ল্যাটফর্ম, ভিডিও অন ডিমান্ড (ডিওডি) ও অন্যান্য অনলাইন মাধ্যমেও চলচ্চিত্রটি বিশ্বের দর্শকদের জন্য প্রদর্শিত হয়।

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু