হোম > বিনোদন > চলচ্চিত্র

সিনেমায় ই-টিকিটিং ও বক্স অফিস চালুর পরিকল্পনা

বিনোদন রিপোর্টার

দেশের চলচ্চিত্র শিল্পে স্বচ্ছতা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। সিনেমা হলগুলোকে কেন্দ্রীয় সার্ভারের আওতায় এনে দেশজুড়ে ই-টিকিটিং ও কেন্দ্রীয় বক্স অফিস ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রায় ৫০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করেছে।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানিয়েছেন, প্রকৃত প্রযোজক ও নির্মাতা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন ই-টিকিটিং চালুর জন্য। সারা বিশ্বেই বলা চলে ই-টিকিটিং ব্যবস্থা চালু আছে। দুষ্টচক্রের কারণে সুষ্ঠু উদ্যোগের অভাবে বাংলাদেশে এই ব্যবস্থা চালু হয়নি। এতে করে নির্মাতা ও প্রযোজকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছে। সিনেমায় আয় নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে এবং দেশ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশে চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। মন্ত্রণালয় থেকে দ্রুত সময়ের মধ্যে ডিপিপি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার আগেই প্রস্তাবটি চূড়ান্ত করে মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে ব্যয় কম রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ন্যূনতম ব্যয়ে পুরো কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে। ডিপিপি তৈরির আগে সিনেমা হল মালিক, পরিচালক, প্রযোজক ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্‌ম সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেছে এফডিসি, এবং সংশ্লিষ্ট প্রায় সবাই কেন্দ্রীয় বক্স অফিস চালুর পক্ষে মত দিয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিপিপি জমা হওয়ার পর তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় পর্যালোচনা করা হবে। পরে চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। অনুমোদন মিললে দেশব্যাপী ই-টিকিটিং ও কেন্দ্রীয় বক্স অফিস বাস্তবায়নের কাজ শুরু করবে এফডিসি।

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ