হোম > বিনোদন > চলচ্চিত্র

ঈদে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’

বিনোদন রিপোর্টার

পূজা চেরি। ফাইল ছবি

আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ এবং ‘টগর’ সিনেমা দুটি দর্শকপ্রিয়তা পেলেও তাদের জুটির প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির মিছিলে নাম লিখিয়েছে আলোক হাসান পরিচালিত এই সিনেমাটি।

২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পেলেও দুই বছর আগে শুরু হওয়া এই সিনেমাটি এতদিন মুক্তি পায়নি। তবে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড জানিয়েছে, আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

জানা গেছে, গ্রামীণ প্রেক্ষাপট ও মাটির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের লেখা গল্পে সিনেমাটিতে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা এক অমর প্রেম ও বিরহের আখ্যান ফুটিয়ে তোলা হয়েছে।

সিনেমাটির নাম শুরুতে শুধু ‘নাকফুল’ রাখা হলেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পরিবর্তন করতে হয়। একই নামে অন্য একটি সিনেমা নিবন্ধিত থাকায় পরে এর নাম রাখা হয় ‘নাকফুলের কাব্য’।

সিনেমাটিতে আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ এবং গাজী রাকায়েতসহ অনেকে।

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

মাদক কারবারি ও ছিনতাইকারীদের আইনের ফাঁকে আটকে রাখা যায় না

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘাসের সংকটে দুধ উৎপাদন অর্ধেক, বিপাকে খামারিরা

চট্টগ্রামে এবার কার দিকে সন্ত্রাসী রায়হানের বন্দুক

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত