হোম > বিনোদন > চলচ্চিত্র

যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি

আমার দেশ অনলাইন

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে পর্দা থেকে অনেকটাই দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের অনুভূতি ও ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

রোববার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার শুধু মনে হচ্ছে, আমি যেকোনো সময় মরে যেতে পারি। আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে, সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি। দম বন্ধ লাগতেছে।’

মাহির এই পোস্ট মুহূর্তেই ভক্ত ও সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকে উদ্বেগ প্রকাশ করেন। চিত্রনায়ক কাজী মারুফ মন্তব্যে লিখেছেন, জীবন খুবই সংক্ষিপ্ত এবং এটাই একমাত্র সত্য। জবাবে মাহি জানান, তিনি সত্যিই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত।

তবে কী কারণে তিনি এমন অনুভূতির কথা প্রকাশ করেছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কাছ থেকে আকস্মিক কোনো মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করায় তিনি গভীরভাবে বিচলিত হয়ে পড়েছেন।

এসআর

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বিবাহিত জীবনে সুখী থাকার রসিক ‘রেসিপি’ দিলেন শুভ-কেয়া

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’