হোম > বিনোদন > চলচ্চিত্র

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

আমার দেশ অনলাইন

বিশ্বব্যাপী ২৬ জুন মুক্তি পাওয়া ডিসি কমিকসের নতুন সুপারহিরো চলচ্চিত্র ‘সুপারগার্ল’ প্রত্যাশিত সাড়া তুলতে পারেনি। মুক্তির আগে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ থাকলেও প্রেক্ষাগৃহে আসার পর সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি পেয়েছে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। তার অভিনয় প্রশংসিত হলেও ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সমালোচকরা। ভ্যারাইটিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের রিভিউতেও এই দুই দিককে ছবির সবচেয়ে দুর্বল অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সমালোচনার প্রভাব পড়েছে বক্স অফিসেও। মুক্তির প্রথম তিন দিনে ছবিটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে ৩ কোটি ৮০ লাখ ডলার, আর বাকি আয় আন্তর্জাতিক বাজার থেকে।

প্রথম সপ্তাহান্তের এই আয় প্রযোজক ও পরিবেশকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার। ফলে নির্মাণ ব্যয় তুলে লাভের মুখ দেখবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তুলনামূলকভাবে, গত বছর মুক্তি পাওয়া ডিসি কমিকসের ‘সুপারম্যান’ বিশ্বব্যাপী ৬১ কোটি ৮০ লাখ ডলার আয় করেছিল। সেই সাফল্যের ধারেকাছেও ‘সুপারগার্ল’ পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ডিজনি ও পিক্সারের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘টয় স্টরি ৫’। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটি আয় করেছে ৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। মাত্র ১২ দিনে এর বৈশ্বিক আয় পৌঁছেছে ৫৮ কোটি ৫০ লাখ ডলারে। বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই ছবিটি ‘টয় স্টরি ৪’-এর ১০৭ কোটি ডলারের আয় ছাড়িয়ে ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের নতুন রেকর্ড গড়তে পারে।

এসআর

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ