হোম > বিনোদন > চলচ্চিত্র

গায়ক শাকিব খানের দেখা মিলবে ওটিটিতে

বিনোদন রিপোর্টার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। গত ৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশে পায়। প্রকাশের পর থেকেই দেশ–বিদেশে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলে আসে টিজারটি। শাকিব খানকে বৈচিত্র্যময় লুকে একজন সংগীতশিল্পী হিসেবে দেখে ভক্ত–দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্‌ম চরকি।

চরকি এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার খবরে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সিনেমাটির নতুন গান বা ভিডিও প্রকাশের দাবি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, মন্তব্যের ঘরে।

এই সিনেমায় শাকিব খানকে কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নন, বরং একজন প্রফেশনাল মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং লুকে এনেছেন আমূল পরিবর্তন। সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

আজমান রুশোর গল্পে নির্মিত এই সিনেমাটি কেবল বিনোদন নয়, বরং একজন সংগীতশিল্পীর জীবন, সংগ্রাম ও উত্থান-পতনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর সিনেমাটি সরাসরি চরকি অ্যাপ ও ওয়েবসাইটে উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে চরকিতে মুক্তির দিন–ক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু জানান, প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ ও বিদেশের বিশাল দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যেই তারা চরকিকে বেছে নিয়েছেন।

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার