হোম > বিনোদন > চলচ্চিত্র

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টিজারে মেসির চমক, পারিশ্রমিক নিয়ে চলছে জোর আলোচনা

আমার দেশ অনলাইন

বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ফুটবল ও হলিউডের দুই জনপ্রিয় অঙ্গনের ব্যতিক্রমী মেলবন্ধন ঘটিয়েছে সনি পিকচার্স। আসন্ন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর নতুন প্রচারণামূলক টিজারে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে দেখা গেছে টম হল্যান্ডের সঙ্গে। অল্প সময়ের এই উপস্থিতিই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

টিজারে দেখা যায়, একটি কফিশপে সাধারণ পোশাকে থাকা পিটার পার্কারের সঙ্গে দেখা হয় মেসির। তিনি জানান, একটি ‘স্পাইডি ট্র্যাকার’ ব্যবহার করে শহরজুড়ে স্পাইডার-ম্যানকে খুঁজছেন। এরপর পার্কার আড়ালে গিয়ে স্পাইডার-ম্যানের বেশে ফিরে আসেন এবং দুজনের সংক্ষিপ্ত রোমাঞ্চকর অভিযানের মধ্য দিয়ে শেষ হয় ভিডিওটি।

টিজারটি প্রকাশের পরপরই ফুটবল ও মার্ভেল—উভয় অঙ্গনের ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বিশ্বকাপের আবহে এই অপ্রত্যাশিত ক্রসওভারকে সনির কৌশলগত প্রচারণা হিসেবেই দেখছেন অনেকেই।

এদিকে, টিজারে অংশ নেওয়ার জন্য মেসি ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮৩ কোটি টাকা) পারিশ্রমিক পেয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ অর্থের বিষয়ে সনি পিকচার্স, মার্ভেল বা মেসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। একাধিক প্রতিবেদনে এই অঙ্ককে এখনো অযাচাইকৃত দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডেসটিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে টম হল্যান্ড অভিনীত চতুর্থ স্পাইডার-ম্যান চলচ্চিত্র। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পর পিটার পার্কারের নতুন অধ্যায় নিয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ৩১ জুলাই।

তথ্যসূত্র: ইএসপিএন

এসআর

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

আমেরিকার ন্যাশনাল ব্রডকাস্টে স্থান পেলো ‘রইদ’

বাংলাদেশে নতুন ‘সুপারগার্ল’

সরকারি অনুদানের টাকা আটকে যাওয়ায় বিপাকে নির্মাতারা

আসছে ‘আবারও হঠাৎ বৃষ্টি’

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

দীর্ঘ বিরতির পর অংশুর ‘লিম্বো’

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় তরুণদের সিনেমা

শাকিব খানের ‘রোলেক্স’ রহস্য

ডিসেম্বরে আসছে রাফী-নিশোর ‘সুড়ঙ্গ ২’