হোম > বিনোদন > চলচ্চিত্র

আসছে ‘আবারও হঠাৎ বৃষ্টি’

বিনোদন রিপোর্টার

জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন রূপে ফিরছে পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে নির্মিত এই রিমেকে জুটি বেঁধেছেন নবীন অভিনয়শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।

এই ছবির গল্পে দেখা যাবে দীপা, একজন শিক্ষিত বেকার নারী। ব্রাহ্মণবাড়িয়াতে তার বোন এবং দুলাভাইয়ের সঙ্গে থাকে। চাকরির সন্ধানে দীপা ঢাকায় তার বান্ধবী সামিনার বাসায় ওঠে। বেশ কয়েকটি সাক্ষাৎকারের পরেও কোনো চাকরি না পেয়ে সে ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফিরে যাওয়ার সময় ট্রেনে তার ব্যাগ চুরি হয়।

এদিকে অঞ্জন নামের এক যুবক ট্রেনে শ্রীমঙ্গল যাচ্ছিল চাকরির পোস্টিং নিয়ে। ওই ট্রেনেই ফেলে যাওয়া দীপার ব্যাগটি অঞ্জন পায়। অনাথ অঞ্জনের শখ লোকের নাম, জন্মদিন, ঠিকানা সংগ্রহ করে তাদের জন্মদিনের কার্ড পাঠানো। অঞ্জন ট্রেনে খুঁজে পাওয়া ব্যাগটি দীপার ঠিকানায় ফেরত পাঠায়। দীপা ব্যাগটি পেয়ে খুশি হয়, ধন্যবাদ জানিয়ে চিঠি দেয়।

এভাবেই তাদের মধ্যে চিঠির আদান-প্রদান চলতে থাকে। এক সময় তারা কেউ কাউকে না দেখেই একে অপরের প্রেমে পড়ে যায়। এরপর গল্প এগিয়ে যেতে থাকে। ‘হঠাৎ বৃষ্টি’ যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমাগুলোর একটি। মূল ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। আর নতুন রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী