হোম > বিনোদন > চলচ্চিত্র

রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’

বিনোদন রিপোর্টার

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এর ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত।

অন্য যে কোনও বছরের চেয়ে আইএফএফআর-এর এবারের আসর এমনিতেই বিশেষ হয়ে উঠেছিল। কারণ, এবারই প্রথম এই উৎসবের অফিসিয়াল সিলেকশনে একসঙ্গে দেশের ‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমা অংশ নিয়েছে বিভিন্ন বিভাগে। তাই নয়, এবারই প্রথম এত শিল্পী-কুশলী উৎসবটিতে সরাসরি অংশ নিয়েছে ঢাকা থেকে। অংশগ্রহণেই থামেনি বাংলাদেশ, এসেছে সুখবরও।

নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত-এর সাথে অংশ নিয়েছে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান।

ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, ‘মাস্টার’-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো ‘মাস্টার’ টিম।

জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করে ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’

সিনেমাটির আরেক অভিনেত্রী জাকিয়া বারী মম-ও আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আইএফএফআর-এর ৫৫তম আসরে “বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড” উইনার সিনেমা “মাস্টার”।’

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা