হোম > বিনোদন > চলচ্চিত্র

অধরা খানের দুই সিনেমা মুক্তির অপেক্ষায়

বিনোদন রিপোর্টার

মুক্তির অপেক্ষায় রয়েছে চিত্রনায়িকা অধরা খানের দুটি সিনেমা। এর মধ্যে রয়েছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ এবং জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। দুটি সিনেমায়ই তিনি গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে অধরা অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’, ‘গিভ এ টেক’, ‘উন্মাদ’, ‘ঠোকর’, ‘বাটপার’, ‘দ্য রাইটার’ প্রভৃতি। দীর্ঘদিন ধরে অধরা পারিবারিক ব্যবসার কারণে কানাডায় অবস্থান করছেন। সেখানে তিনি একাধিক সিরিজে অভিনয় করেছেন এবং বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন।

সম্প্রতি নতুন সিনেমার শুটিংয়ে না দেখা গেলেও চলচ্চিত্রকে ঘিরে তার আগ্রহ ও প্রত্যাশা কমেনি। একটি নতুন নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর অধরা খানও সরকারের কাছে বিশেষ প্রত্যাশা প্রকাশ করেছেন। তার আশা, নতুন সরকার সিনেমাশিল্পের প্রতি আরো মনোযোগী হোক এবং চলচ্চিত্রের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখুক।

অধরা খান বলেন, ‘‌নতুন সরকার ক্ষমতায় এসে প্রথমবারই একুশে পদক প্রদান করেছে। ঘোষণাটি যদিও অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল, কিন্তু নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদকপ্রাপ্তরা পদক গ্রহণ করেছেন। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য নায়িকা ববিতা একুশে পদকে ভূষিত হয়েছেন। এটি চলচ্চিত্র পরিবারের জন্য ভীষণ গর্বের। তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও রাষ্ট্র একুশে ও স্বাধীনতা পদক প্রদানে শিল্পীদের অবদানকে বিশেষভাবে বিবেচনা করবে। এতে চলচ্চিত্রের নতুন প্রজন্ম এবং জুনিয়ররা নিজেদের পেশাগত কাজে আরো অনুপ্রাণিত হবেন।

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু