হোম > বিনোদন > চলচ্চিত্র

৭টায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল

বিনোদন রিপোর্টার

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঈদ পরবর্তী সময়ে নতুন আদেশের মাধ্যমে আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। তবে, এবার এর আওতার বাইরে থাকছে সিনেপ্লেক্স এবং সিনেমা হল।

বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে। ৭টার পরের শো গুলো যথারীতি চলতে থাকবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ফলে স্টার সিনেপ্লেক্সসহ সকল মাল্টিপ্লেক্সের দর্শকদের ঈদের ছবি দেখতে কোন বাধা নেই।’

এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘আমরা ঈদের আগেই তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, যাতে শপিং মল বন্ধের এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকে সিনেমা হল ও সিনেপ্লেক্স। মন্ত্রণালয় আমাদের ফিরতি চিঠিতে বিষয়টি অনুমোদন করেছেন। ফলে যে-সব সিনেমা হলের সাথে শপিং মল আছে সেসব নিয়ে দর্শকদের দুশ্চিন্তার কিছু নেই।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ

কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানাতে মহাসড়কে ১১ দলের নেতাকর্মীরা

ইডেন মহিলা কলেজে কার্যনির্বাহী পরিষদ গঠন

লংমার্চ ঘিরে চট্টগ্রামে ১১ দলের ব্যাপক প্রস্তুতি

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কমেছে রাজস্ব আয়

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত