হোম > বিনোদন > চলচ্চিত্র

৮৩ বছরেও কর্মোদ্যমে অদম্য অমিতাভ, এক দিনেই ১২ স্বল্পদৈর্ঘ্য ছবির শুটিং

আমার দেশ অনলাইন

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বয়সের সংখ্যাকে যেন বারবার অতিক্রম করে চলেছেন। ৮৩ বছর বয়সেও কাজের প্রতি তার নিষ্ঠা ও উদ্যম নতুন করে মুগ্ধ করেছে ভক্তদের। সম্প্রতি তিনি জানিয়েছেন, এক দিনেই ১২টি স্বল্পদৈর্ঘ্য ছবির শুটিং সম্পন্ন করেছেন। এর পাশাপাশি দুটি স্থিরচিত্রের কাজও করেছেন তিনি।

শুক্রবার দিনভর ব্যস্ত সময় কাটানোর পর গভীর রাতে বাড়ি ফিরে নিজের ব্লগে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন অমিতাভ। সেখানে তিনি লিখেছেন, কাজই তার জীবনের মূল চালিকাশক্তি। সারা দিনের শুটিং শেষে ভক্তদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করাকেও তিনি সমান গুরুত্ব দেন।

অভিনেতার ভাষায়, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মানুষের সঙ্গে এই সংযোগ বজায় রাখা। অন্যান্য কাজ চলতে থাকলেও ভক্তদের সঙ্গে যোগাযোগের ধারাবাহিকতা থেমে যাওয়া উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।

অমিতাভের এই কর্মস্পৃহা ও অধ্যবসায়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক তরুণ ভক্তই তাকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে উল্লেখ করছেন।

বর্তমানে অমিতাভ বচ্চনের হাতে রয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’-এর দ্বিতীয় কিস্তির কাজ। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন প্রভাস ও কমল হাসানসহ আরও কয়েকজন তারকা।

এসআর

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার