হোম > বিনোদন > চলচ্চিত্র

‘দেলুপি’র সঙ্গে যুক্ত হলেন অনুরাগ কাশ্যপ

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’-এর সঙ্গে যুক্ত হলেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক পরিসরে সিনেমাটি ‘অনুরাগ কাশ্যপ নিবেদিত দেলুপি’ নামে উপস্থাপিত হবে।

ওটিটিতে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। এবার সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন অনুরাগ কাশ্যপ, যা নির্মাতাদের জন্য যেমন বড় প্রাপ্তি, তেমনি বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্যও গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

পরিচালক তাওকীর ইসলাম জানান, সিনেমাটি দেখার পর অনুরাগ কাশ্যপ এটি নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। গল্প, নির্মাণশৈলী এবং সিনেমার ভিজ্যুয়াল ভাষা তাঁর এতটাই ভালো লাগে যে তিনি চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে চলচ্চিত্রপ্রেমীদের জনপ্রিয় প্ল্যাটফর্‌ম লেটারবক্স-এ সিনেমাটি নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানান অনুরাগ কাশ্যপ। গত রোববার তাওকীর ইসলাম নিজের ফেসবুক পেজে সেই রিভিউয়ের একটি স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন।

রিভিউতে অনুরাগ কাশ্যপ লেখেন, ‘ক্ষমতার রাজনীতি যে কত ক্ষুদ্র স্তরেও কাজ করে, সেটাই দেখা যায় ‘দেলুপি’ গ্রামের গল্পে। শাসনব্যবস্থা বদলের পর বন্যায় দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছোট্ট এই গ্রাম। গল্পটা এতটাই মানবিক যে মনে হয় যেন আমাদের নিজেরই পাশের গ্রামের কথা দেখছি। ভীষণ ভালো লেগেছে।’

২০২৫ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবনকে কেন্দ্র করে। নদীভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় রাজনীতির প্রভাব এবং প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রাম উঠে এসেছে সিনেমাটিতে।

অনুরাগ কাশ্যপের যুক্ত হওয়ার বিষয়ে তাওকীর ইসলাম বলেন, ‘আমরা খুবই আনন্দিত ও অভিভূত। অনুরাগ কশ্যপের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার আমাদের সঙ্গে এই যাত্রায় যুক্ত হচ্ছেন, এটি শুধু ‘দেলুপি’র জন্য নয়, বাংলাদেশের সিনেমার জন্যও বড় একটি সুখবর। তাঁর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

ফুটপ্রিন্ট প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত ‘দেলুপি’ ইতিমধ্যে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। অনুরাগ কাশ্যপের সম্পৃক্ততা সিনেমাটির আন্তর্জাতিক যাত্রাকে আরও বিস্তৃত করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বিবাহিত জীবনে সুখী থাকার রসিক ‘রেসিপি’ দিলেন শুভ-কেয়া

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’