হোম > বিনোদন > চলচ্চিত্র

‘দম’ নিয়ে ঈদে নতুন ভাবে আসছে নিশো

বিনোদন রিপোর্টার

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা বেজড সিনেমা ‘দম’। আসছে রোজার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির অফিশিয়াল প্রচার শুরু হলো নতুন পোস্টার প্রকাশের মধ্য দিয়ে। গত রোববার দুপুর ১টায় প্রকাশিত পোস্টার ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

পোস্টারে দেখা যায়, আহত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ চরিত্রের আফরান নিশোর মুখচ্ছবি। পটভূমিতে গাধার পিঠে বসা এক ব্যক্তি, তার পেছনে অস্ত্রধারী বহু মানুষের উপস্থিতি। প্রতীকী এই দৃশ্য সিনেমার গল্প নিয়ে কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশের পর ভক্তদের মন্তব্য, ‘পুরাই আগুন’, ‘নিশো মানেই আগুন’, ‘এবার ঈদে দম নিয়েই দম দেখতে হবে’।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আরো আছেন পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। নির্মাতা রেদওয়ান রনি জানান, 'দম হলো সাধারণ একজন মানুষের জ্বলে ওঠার গল্প। বলা যায়, ‘পাওয়ার অব অ্যা কমন ম্যান’। এটা শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন।'

‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নির্মাণ সংশ্লিষ্টদের ভাষ্য, এটি কেবল একটি বাণিজ্যিক সিনেমা নয় বরং মানবিক সাহস ও প্রতিরোধের এক শক্তিশালী উপাখ্যান। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ-প্রযোজনায় রয়েছে চরকি।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, পোস্টার প্রকাশের মাধ্যমে ‘দম’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, সামনে আরো চমক রয়েছে। নির্মাতা রনির সঙ্গে চিত্রনাট্যে যুক্ত ছিলেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ