হোম > বিনোদন > চলচ্চিত্র

মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবে এমি অ্যাওয়ার্ড জয়ী ‘নিশি’

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের একমাত্র এমি অ্যাওয়ার্ড জয়ী চলচ্চিত্র ‘নিশি’ এবার জায়গা করে নিয়েছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রোর একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি। বিশ্বের শীর্ষ ৩১টি পরিবেশভিত্তিক চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম এই আয়োজনটি মন্টেনিগ্রোর একমাত্র পরিবেশবাদী চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত।

আগামী ১ থেকে ৩ আগস্ট জাবলজাক পৌরসভার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুরমিতর ন্যাশনাল পার্কের ব্ল্যাক লেকের পাশে অনুষ্ঠিত হবে উৎসবটি। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও গল্প লিখেছেন গোলাম রাব্বানী। যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে গোলাম রাব্বানী বলেন, ‘নিশির এই আন্তর্জাতিক জার্নি সত্যিই দারুণ।

সিনেমার মাধ্যমে আমরা আমাদের গল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারছি। পাশাপাশি বিভিন্ন দেশের সিনেমা থেকে শিখতেও পারছি, যা আমাদের চলচ্চিত্র যাত্রাকে সমৃদ্ধ করছে। আমি কৃতজ্ঞ আমার ফিল্ম স্কুল আইএএফএম-এর প্রতি, আমার ওপর আস্থা রাখার জন্য।’ ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকা।

‘নিশি’র গল্পে দেখা যায়—এক চা-শ্রমিকের কন্যার পড়াশোনা থেমে যায় পানির সংকটের কারণে। এই সংকটের সুযোগ নিয়ে এক কাঠ ব্যবসায়ী লালচাঁন তাকে বিয়ের প্রলোভন দেখায়। এভাবেই এগিয়ে যায় চলচ্চিত্রের কাহিনি, যেখানে সামাজিক বাস্তবতা ও শিশুশ্রম-সংকট উঠে আসে গভীরভাবে। চলচ্চিত্রটির চূড়ান্ত সম্পাদনা, কালার গ্রেডিং ও সাউন্ড ডিজাইন হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে।

চিত্রগ্রহণ করেছেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় হয়েছে শুটিং। ছবিতে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বিবাহিত জীবনে সুখী থাকার রসিক ‘রেসিপি’ দিলেন শুভ-কেয়া

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’