হোম > বিনোদন > চলচ্চিত্র

নূরের সংগ্রাম থেকে ‘দম’-এর গল্প

বিনোদন রিপোর্টার

২০০৮ সালে আফগানিস্তানে অপহৃত হন নূর ইসলাম। তালেবানদের হাতে বন্দি ছিলেন দীর্ঘ ৮৪ দিন। প্রতিটি দিন ছিল অনিশ্চয়তায় ভরা। জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই ভয়াবহ অভিজ্ঞতাই দম সিনেমার মাধ্যমে এখন বড় পর্দায় জীবন্ত হয়ে উঠেছে।

নূর ইসলামের গল্প প্রথম পড়েই আবেগাপ্লুত হয়ে পড়েন নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘গল্পটি যখন প্রথম পড়েছি, তখন কেঁদেছি। নূর ভাইয়ের সঙ্গে বসে যখন শুনেছি, তখন আমরা দুজনই কেঁদেছি।’ এরপর আর পেছনে তাকাননি। এ গল্পই হয়ে ওঠে তার সিনেমা দমের ভিত্তি।

সম্প্রতি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূর ইসলাম ও তার স্ত্রী আনোয়ারা পারভীন (রানি)। সেখানে নূর ইসলাম তুলে ধরেন তার শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার বয়ান।

তিনি জানান, তাকে হত্যার জন্য প্রস্তুত করা হয়েছিল। গাধার পিঠে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পানি পর্যন্ত পান করতে পারছিলেন না। নূর ইসলাম বলেন, ‘ওরা আমাকে জবাই করার জন্য প্রস্তুত ছিল। আমি খুব জোরে জোরে দোয়া ইউনূস পড়ছিলাম।’ এরপর ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। তার শরীরে যেন এক অদ্ভুত শক্তি আসে। অপহরণকারীরা কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাকে হত্যা করতে পারেনি। নূর ইসলামের ভাষায়, ‘৪ ঘণ্টা চেষ্টার পর তারা আমাকে জড়িয়ে ধরে বলল—‘তোর ওপর আল্লাহর রহমত আছে, তোকে আর মারা যাবে না।’

অন্যদিকে নূরের স্ত্রী আনোয়ারা পারভীন স্বামীকে ফিরে পেতে নিরলস চেষ্টা চালিয়ে গেছেন। তিনি বলেন, ‘আমার মনে হতো সে বেঁচে আছে। সবাই হাল ছেড়ে দিলেও আমি ছাড়িনি।’

নূর ইসলাম বলেন, ‘মানুষের দোয়ায় বরকত আছে। যতক্ষণ দম আছে, ততক্ষণ হার মানা যাবে না।’ এ বার্তাই ছিল সিনেমার মূল শক্তি। নূর ইসলাম ১৮ বছর পর কৃতজ্ঞতা জানান সে সময়ের আপামর জনসাধারণ, টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি। তিনি বিশ্বাস করেন, সব ধর্মের মানুষের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতেই তিনি আজও বেঁচে আছেন। সিনেমায় নূরের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং নূর ইসলামও। এ বিষয়ে আফরান নিশো বলেন, ‘তাদের ভেতর এখনো সেই দিনগুলোর যন্ত্রণা আছে। আমরা যখন তাদের সঙ্গে সময় কাটিয়েছি, তখন হাহাকারটা অনুভব করেছি।’

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার–উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন