হোম > বিনোদন > চলচ্চিত্র

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

বিনোদন রিপোর্টার

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডে তুলে ধরতে সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এ উদ্যোগ নিয়েছে। ছবি দুটি নির্মাণের জন্য আগ্রহী অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এরই মধ্যে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ডিএফপি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্র দুটির মধ্যে একটির বিষয়বস্তু হবে লোকগাথা ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ এ চলচ্চিত্রের দৈর্ঘ্য হবে ২৫ থেকে ৩০ মিনিট। সিনেমাটি নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা। অন্য চলচ্চিত্রটির বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইসলামি সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী কোনো গল্পের ওপর ভিত্তি করে। ১২ থেকে ১৫ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটির জন্য বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা। নির্বাচিত প্রতিষ্ঠানকে সিনেমার চিত্রনাট্য প্রণয়ন থেকে শুরু করে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ নির্মাণ সংশ্লিষ্ট সকল কাজ সম্পন্ন করতে হবে।

ডিএফপি জানিয়েছে, চলচ্চিত্রগুলো নির্মাণে আধুনিক কারিগরি মান ও সৃজনশীলতার সমন্বয় থাকতে হবে। এ প্রজেক্টে যুক্ত হতে আগ্রহী প্রতিষ্ঠানের অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দফতরে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে হবে।

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ