হোম > বিনোদন > চলচ্চিত্র

যুক্তরাজ্যে ‘বিফোর দ্য ওয়ার্ল্ড’-এ প্রশংসিত বাংলাদেশি নির্মাতা আজিজুর রহমান

ডেস্ক রিপোর্ট

ইংল্যান্ডের কোভেন্ট্রির বেলগ্রেড থিয়েটারে প্রদর্শিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিফোর দ্য ওয়ার্ল্ড’। গত ১৮ মার্চ শুরু হয় তিন দিনব্যাপী ‘ফ্রিডম টু রিইমাজিন’ অনুষ্ঠান। এর অংশ হিসেবে প্রথম দিনই ডিজিটাল মিডিয়া একাডেমি প্রদর্শন করে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

এর নির্মাতা হিসেবে বেশ প্রশংসিত হয়েছেন বাংলাদেশি নির্মাতা মো. আজিজুর রহমান।

নির্মিতা স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রে মাতৃত্বকে ‘গভীর ও নীরব নায়কত্ব’ হিসেবে উপস্থাপন করেছেন। প্রতীকী ভিজ্যুয়াল, হৃদয়গ্রাহী শব্দ পরিকল্পনা এবং কাব্যিক বর্ণনার মাধ্যমে চলচ্চিত্রটিতে দেখা যায়, কীভাবে একজন মা সন্তানের জন্মের আগেই তার নিরাপত্তার জন্য একটি পৃথিবী গড়ে তোলেন।

শোকেসটি বেলগ্রেড থিয়েটারের বৃহত্তর কমিউনিটিভিত্তিক সৃজনশীল কর্মসূচির অংশ, যেখানে তরুণ শিল্পী ও শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করেন।

বাংলাদেশের টেলিভিশন মিডিয়ায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আজিজুর রহমান বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করে চলচ্চিত্র নির্মাণ ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত।

তার এ কাজ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি গল্প বলার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু