হোম > বিনোদন > সংগীত

হৃদয়ের সুরে ইমরান

বিনোদন রিপোর্টার

দেশের সংগীতপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছেন জনপ্রিয় দুই শিল্পী হৃদয় খান ও ইমরান মাহমুদুল। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন তারা। হৃদয় খানের সুর ও সংগীতে ‘ফিরে এলে না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান।

এটি নিয়ে ইতোমধ্যে শ্রোতাদের মনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। জানা গেছে, গত মার্চ মাসেই হৃদয় খানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানটির রেকর্ডিং। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

সহকর্মীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইমরান বলেন, ‘হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য, এটি অন্যরকম একটি কাজ হয়েছে, আশা করি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

বর্তমানে প্লেব্যাক ও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ইমরান। সম্প্রতি রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর গানেও ছিল তার শক্ত উপস্থিতি। পাঁচটি ছবির মধ্যে তিনটিতে তার কণ্ঠ শোনা গেছে।

প্রিন্সের ‘পরী’ ও ‘রাক্ষস’-এর দুটি গান এবং ‘দম’ সিনেমার ‘কোথায় পাবো তাহারে’—এই গানগুলোর মাধ্যমে ঈদের ছবিতে নিজের দাপট ধরে রেখেছেন তিনি। অন্যদিকে হৃদয় নীরবেই কাজ করে যাচ্ছেন।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চরফ্যাশনে ১০৭ টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের

শ্রমবাজারে সিন্ডিকেট করে শ্রমিকের পকেট কাটার অপচেষ্টা চলছে

বুলবুল হত্যার বিচার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

হাদির মতো করে আজাদির কথা খুব কম মানুষই বলেছেন

ঝিনাইদহে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নবীজির প্রদর্শিত পথে চলতে ঈদ-ই-মিলাদুন্নবী অনন্য উদাহরণ: রিজভী

মা-বাবাকে মারধর করায় ছেলের ১ বছরের কারাদণ্ড