হোম > বিনোদন > সংগীত

প্লেব্যাকে এস আই শহীদ

বিনোদন রিপোর্টার

অডিও এবং সিনেমার গানে গীতিকার-সুরকার হিসেবে কাজ করলেও প্রথমবারের মতো সিনেমার গান গাইলেন এস আই শহীদ। গানের শিরোনাম ‘ভালোবাসার মানুষ তুমি’। মেলোডি রোমান্টিক ধাঁচের নিজের লেখা এবং সুর করা গানে তার সহশিল্পী কণ্ঠশিল্পী স্বরলিপি। গানটির সংগীত আয়োজন করেছেন রাফি মোহাম্মদ। বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমার গানটি এরই মধ্যে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও মুন্না খান।

এ ছাড়াও একই নির্মাতার ‘অফিসার’ সিনেমার দুটি গানের সুর করেছেন এস আই শহীদ। গানগুলো গেয়েছেন ন্যান্সি, ইমরান এবং শুভ্রদেব। গান দুটি লিখেছেন মাহমুদ মুরাদ এবং ফারুক আনোয়ার। সংগীত আয়োজন করেছেন রকি। অভিনয় করেছেন ডি এ তায়েব, মাহিয়া মাহি, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদে সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্লেব্যাক প্রসঙ্গে এস আই শহীদ বলেন, ‘প্রথমবারের মতো প্লেব্যাক করলাম। অশেষ কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন ভাই এবং সাত্তার ভাইয়ের প্রতি। এতদিন আমার কথা ও সুরে গান পছন্দ করেছেন শ্রোতারা। আশা করছি, গায়ক হিসেবেও শ্রোতাদের নিরাশ করিনি।’

একসঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত স্বরলিপি। তিনি বলেন, ‘প্রথমবারের মতো শহীদ এবং আমি, আমরা দুজন একসঙ্গে চলচ্চিত্রে গান গেয়েছি। অনেক গান হয়তো আমরা একসঙ্গে গেয়েছি, কিন্তু এটাই আমাদের প্রথম প্রকাশিত গান। যে কারণে ভালো লাগাটা দ্বিগুণ। এই অনুভূতি বোঝানো যাবে না। আমাদের প্রথম গানটির জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন এভাবেই ভালো কিছু গান আপনাদের উপহার দিয়ে যেতে পারি, সেটাই আল্লাহর কাছে চাওয়া।’

দ্বৈত গানে সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাস

প্রকাশ্যে রুনা লায়লা-বাপ্পার প্রথম বাংলা গজল

কায়েস আজিজের ‘রূপসী শ্রীমঙ্গল’-এ গাইলেন আসিফ-রুবায়েত

‘পুলিশ সপ্তাহ ২০২৬’এ ফেরদৌস আরা, মনির খান, দিঠি

বিচারকের ভূমিকায় একসাথে তিনজন

তানজিল মিসবাহর ‘সোনা বন্ধের গায়’

গানপোকার প্রথম অ্যালবাম ‘গতিজড়তা’

খুরশীদ আলম ও মোমিনের কণ্ঠে ‘বাবা ছেলের গান’

অবন্তী সিঁথির কণ্ঠে প্রকাশ পেল ‘চাঁদে থাকে জোছনা’

প্রথমবার পর্তুগালে গাইবেন জেমস