হোম > বিনোদন > সংগীত

ইমরানের গান গাইলেন মালয়েশিয়ান শিল্পী

বিনোদন রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর গত ২১ থেকে ২২ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়ায় প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেন। এই সফরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে মালয়েশিয়ান একজন শিল্পী ইমরানের কণ্ঠের বহুল জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি পরিবেশন করেন। আর মালয়েশিয়ান শিল্পীর কণ্ঠে ইমরানের গাওয়া এই গানটি সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা কার্ডিওলজিস্ট মনোয়ারুল কাদির বিটু তার নিজের ফেসবুকে শেয়ার করার পর বেশ আলোচনায় আসে বিষয়টি।

এমন কী ইমরান নিজের গাওয়া এই গান প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে মালয়েশিয়ান শিল্পীর কণ্ঠে পরিবেশন হতে দেখে ভীষণ উচ্ছ্বসিত হন। ইমরান বলেন, ‘আমি যখন প্রথম ফেসবুকে বিষয়টি দেখি, বিশ্বাসই করতে পারিনি। পরে বেশ কয়েকবার নিজে দেখলাম। অবশ্যই এটি অনেক অনেক ভালোলাগার বিষয়। কারণ মালয়েশিয়াতে আমার দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সেখানকার শিল্পী আমার গান গাইছে-এটাতো আসলে সত্যিই অনেক বড় বিষয়। যদি তিনি গানটি আগে নাও শুনে থাকেন, এই আয়োজনে তিনি গানটি শুনেছেন এবং আমার কণ্ঠ মালয়েশিয়ার রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে, এটাই অনেক বড় প্রাপ্তি।‘

তিনি আরো বলেন, ‘এরপর যদি মালয়েশিয়াতে কোনো শো থাকে তবে এই গান আমাকে হয়তো বারবার গাইতেও হতে পারে। আর যদি সেই শিল্পীর সাথে দেখা করার সুযোগ থাকে তবে নিশ্চয়ই দেখা করবো, কারণ তিনি এমন আয়োজনে আমার গাওয়া গান গেয়ে আমাকে তথা বাংলাদেশকে, বাংলা ভাষাকে, বাংলাদেশের গানকে সম্মান জানালেন।’

ধর্ম কিংবা রাজনৈতিক কারণে বরাদ্দে বৈষম্য করা যাবে না

চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়কে ট্যাংকলরি শ্রমিকদের বিক্ষোভ

ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

গুরুদাসপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ এআই-তৈরি গান

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস করবে ইউজিসি