হোম > বিনোদন > সংগীত

ফেরদৌস ওয়াহিদ ও বাপ্পির কণ্ঠে আনন্দের গান ‘ফাঁকি’

বিনোদন রিপোর্টার

দেশের পপ সংগীতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ এবার নিয়ে এলেন নতুন একটি গান। ‘ফাঁকি’ শিরোনামের এই বিশেষ গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় পপ শিল্পী খন্দকার বাপ্পি। সম্প্রতি ‘খন্দকার বাপ্পি অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ হয়েছে।

মানুষের জীবনের চিরন্তন সত্য, সময়ের মূল্য এবং আত্ম উপলব্ধির গল্প উঠে এসেছে এই গানে। ‘মন উজালা মন উতলা/ খেলছো তুমি কিসের খেলা’— এমন জীবনমুখী ও অর্থবহ কথায় গানটি লিখেছেন গীতিকার তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন।

গানটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও। মডেল হয়েছেন জনপ্রিয় র‍্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।

গান প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। ‘ফাঁকি’ গানের মাধ্যমে এ প্রজন্মের সঙ্গে দারুণ মেলবন্ধন হলো। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’

খন্দকার বাপ্পি তাঁর অনুভূতি জানিয়ে বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ স্যারের মতো কিংবদন্তির সঙ্গে একই গানে কণ্ঠ দিতে পারা আমার সংগীত জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তাঁরুণ্যদীপ্ত সেই একই এনার্জি নিয়ে তিনি গানটি গেয়েছেন। গানটি শ্রোতারা পছন্দ করবেন।’

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ আমাদের সংগীতের এক জাদুকরী নাম। তাঁর চিরচেনা সেই দরাজ কণ্ঠের কথা মাথায় রেখেই 'ফাঁকি' গানের কথাগুলো সাজিয়েছি। বাপ্পির গায়কীও অসাধারণ। আশা করি, শ্রোতারা গানটির মাঝে জীবনের দর্শন খুঁজে পাবেন।’

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

দীর্ঘ বিরতি ভেঙে সিনেমার গানে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা

মানিক মিয়ায় জেমসের ফ্রি কনসার্ট, থাকছে আরো ছয় ব্যান্ড

ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ

প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির- শম্পা

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত

নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকীতে ঢাকায় কাওয়ালি সন্ধ্যা