হোম > বিনোদন > সংগীত

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

বিনোদন রিপোর্টার

জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে গতকাল, শুক্রবার আয়োজন করা হয় কাওয়ালী সন্ধ্যা। অনুষ্ঠানে প্রাণজুড়ানো কাওয়ালী পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কাওয়ালী ও সুফি সংগীত শিল্পী সমীর কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাঁদের দল।

‘আলী আলী মওলা আলী, ‘পর্দা হ্যায় পর্দা’, ‘আমার দেহ মন বলে নবী নবী’, ‘ইশ্কে নবী দিল মে পয়দা কারো’, ‘দমাদম মাস্ত কালান্দর’, ‘খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা’ ইত্যাদি উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী দর্শক-শ্রোতাদের মোহিত করে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় মনোজ্ঞ অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন এবং জাহিদুল ইসলাম রনি।

প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর অর্থ বিতরণ করবেন রোববার

পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু

ঢাবিতে দুই দিনব্যাপী ‘বাংলার পিশাচ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’

লামায় পাহাড় কেটে পরিবেশ বিপন্ন, ৫ ইটভাটা মালিককে জরিমানা

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাব: ধর্মমন্ত্রী

শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদনে ছয় দিনব্যাপী প্রশিক্ষণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু

৬ থেকে ১২ মাসের মধ্যে ৭ কোটি মানুষকে মোবাইল ইন্টারনেটে আনার উদ্যোগ