হোম > বিনোদন > সংগীত

আসছে জিসানের নতুন গান ‘নিদয়া’

বিনোদন রিপোর্টার

সঙ্গীতশিল্পী জিসান খান শুভ’র ‘বিষের ছুরি’, ভুলিনি তোমায়, ‘পিরিতের সাম্পান’, ‘মেঘ’, ‘ঘুণপোকা’সহ অনেক গান তুমুল সাড়া ফেলেছে। কথা, সুর আর গায়কীর মায়াজালে জিসান যেন শ্রোতা-দর্শকদের বেঁধে নিয়েছেন আপন মহিমায়। প্রতিনিয়তই গান করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবারে তিনি নিয়ে আসছেন শ্রোতাদের জন্য নতুন গান ‘নিদয়া’।

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস)। গানটির কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন জিসান খান শুভ। গানটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসাইন।

প্রিয় মানুষ হারানোর হাহাকারের এই গানের গল্পে ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে দর্শক দেখতে পাবে জিসান খান শুভ ও নুসরাত জাহান ফাতেমার অনবদ্ধ রসায়ন।

নিজের নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, ‘আমার প্রতিটি গান আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করি। যাতে আমার কাজটি নিখুঁত হয়। সেই সঙ্গে শ্রোতারাও পরিপূর্ণ বিনোদন পান। এবারে গানটিও অনেক সময় আর যত্ন নিয়ে করেছি। আর গানের কথা, সুর ও সঙ্গীতের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভিডিওটি যা শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

ডিএমএস জানায়, আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

যে কারণে বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

প্রকাশ পেলো বাপ্পা মজুমদারের নতুন গান

লাকী আখন্দের জন্য লেখা গান গাইলেন তরুণ মুন্সী

শুভমিতা ও শরীফের ‘পাশাপাশি’

বৈশাখে ‘চিরকুট’-এর দুই কনসার্ট

কৃত্রিম বুদ্ধিমত্তার সুরে বর্ষবরণের গান

আশা ভোঁসলের শেষকৃত্য সম্পর্কে যা জানা গেল

মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোসলে

শুরু হচ্ছে দুইদিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন