হোম > বিনোদন > সংগীত

প্রকাশ পেল দিঠির কণ্ঠে ‘রবিঠাকুর’

বিনোদন রিপোর্টার

কিছুদিন আগেই দিঠি আনোয়ারের কণ্ঠে প্রকাশ পেয়েছিল দুটি মৌলিক গান ‘মেঘলা আকাশ’ ও ‘জন্মের পরে’। আর গত রোববার সন্ধ্যায় প্রকাশ পেল দিঠির কণ্ঠে আরো একটি মৌলিক গান ‘রবিঠাকুর’। সবগুলো গানেরই গীতিকার দিঠির বাবা প্রয়াত দেশবরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

‘রবিঠাকুর গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘আব্বুর লেখা জীবনের শেষ কয়েকটি গান আমার গাইবার সৌভাগ্য হচ্ছে। ‘রবিঠাকুর’ গানটি তার মধ্যে একটি। এই গান এর আগে বিটিভিতে আমি গেয়েছিলাম। গানটি প্রচার হওয়ার পর বেশ সাড়া পেয়েছিলাম। এখন নতুন করে আমার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেল। আশা করছি আব্বুর লেখা এই গান যুগের পর যুগ শ্রোতাদের মধ্যে বেঁচে থাকবে। ধন্যবাদ এই গানের সুরকার, সংগীত পরিচালককে গানটির যথাযথ সুর করার জন্য। সত্যি বলতে, অপু শুধু ভালো গায়ই না, ভীষণ ভালো সুরও করে। আমার কণ্ঠে প্রকাশিত গানগুলোই তার প্রমাণ। অপুর জন্য অনেক অনেক শুভকামনা।’

অপু আমান বলেন, ‘গাজী চাচা আমাকে তার লেখা পাঁচটি গান দিয়েছিলেন। এটা একটা প্রজেক্ট ছিল। এই প্রজেক্টের গানগুলোই একে একে প্রকাশ পাচ্ছে। গাজী চাচা আমার ওপর আস্থা রেখেছিলেন বলেই আমার সৌভাগ্য হয়েছিল এই গানগুলোর সুর করার। দিঠি আপার প্রতি ভীষণ কৃতজ্ঞ যে তিনিও তার বাবার মতোই আমার ওপর অনায়াসে আস্থা রেখেছেন। প্রতিটি গানের কথার গভীরতা আমাকে ভীষণভাবে আবেগতাড়িত করে।’

দিঠির একক অ্যালবামগুলো হচ্ছে ‘পোড়াচোখ’, ‘লাল গোলাপের শুভেচ্ছা’, ‘মরণ যদি হয়’ এবং ‘একালের গান সেকালের গান’।

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে