হোম > বিনোদন > সংগীত

প্রকাশিত হলো সামজের নতুন গান ‘যাও পাখি যাও’

বিনোদন রিপোর্টার

প্রেম শুধু কাছেই টানে না, কখনো কখনো তৈরি করে দূরত্বের দেয়ালও। ভালোবাসা, অভিমান আর প্রিয়জনকে হারানোর সেই চিরচেনা অনুভূতি নিয়ে প্রকাশিত হলো এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামজ-এর নতুন গান ‘যাও পাখি যাও’। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গত ১৩ আগস্ট, বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। পাশাপাশি দেশি-বিদেশি একাধিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি শুনতে পাচ্ছেন শ্রোতারা। গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন সামজ নিজেই।

তীব্র প্রেম, গভীর আবেগ ও বিচ্ছেদের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। ফারহান আহমেদ রাফাতের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, নূর ও আফরা নিশাত সুবর্ণা। গল্পে তারা ফুটিয়ে তুলেছেন প্রেমের টানাপোড়েন ও বেদনার চিত্র। ভিডিওতে শিল্পী সামজ ভাইকেও দেখা গেছে।

নতুন গান প্রসঙ্গে সামজ ভাই বলেন, ‘গানটি আমার জন্য একটু আলাদা। ভালোবাসার পাশাপাশি এখানে আছে হারানোর কষ্ট, অভিমান ও কিছু না বলা অনুভূতি। প্রকাশের পর থেকেই বিভিন্ন মহল থেকে ব্যাপক সাড়া ও প্রশংসা পাচ্ছি। আশা করছি সব শ্রেণির শ্রোতার গানটি ভালো লাগবে এবং তারা নিজেদের জীবনের কোনো না কোনো গল্পের সঙ্গে এর মিল খুঁজে পাবেন।’

ফ্যাসিবাদের বিচার গোপনে নয়, উপযুক্ত আদালতে হবে: আইনমন্ত্রী

হলি ক্রসে ১,৪০০ শিক্ষার্থীকে নিয়ে ক্যান্সার সচেতনতা কর্মসূচি

অটোমেশনের আওতায় হয়রানিমুক্ত ট্রেড লাইসেন্স সেবা নিশ্চিতের দাবি

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে মৃত্যুর ঘটনায় তিন দিনেও মামলা হয়নি, যাচ্ছে বিশেষজ্ঞ দল

কে জানত

চূড়ান্ত পর্যায়ে ছাত্রদলের নতুন কমিটি, যেকোনো সময় ঘোষণা

অনার্স পর্যন্ত নারীদের বিনা খরচে পড়ানোর ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক কারাগারে

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮০৫

‘সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই জয়ী ইরান’