হোম > বিনোদন > সংগীত

লাইভ-অ্যাকশনে ফিরছে ‘মোয়ানা’, ‘মাউই’ হয়ে পর্দায় ডোয়াইন জনসন

আমার দেশ অনলাইন

বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র মোয়ানা এবার আসছে লাইভ-অ্যাকশন রূপে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সফলতার ধারাবাহিকতায় নির্মিত লাইভ-অ্যাকশন সংস্করণ আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি ইংরেজি ও হিন্দি—দুই ভাষায় দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

লাইভ-অ্যাকশন সংস্করণে ডেমি-গড ‘মাউই’ চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা ও সাবেক পেশাদার রেসলার ডোয়াইন ‘দ্য রক’ জনসন। অন্যদিকে, নাম ভূমিকায় দেখা যাবে নবাগত অভিনেত্রী ক্যাথরিন লাগা’আইয়াকে।

এক দশকেরও বেশি সময় ধরে অ্যানিমেটেড মোয়ানা-তে ‘মাউই’ চরিত্রে কণ্ঠ দেওয়ার পর এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে একই চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই অভিজ্ঞতা তার অভিনয়জীবনের সবচেয়ে ব্যতিক্রমী কাজগুলোর একটি।

ডোয়াইন জনসনের ভাষ্য, লাইভ-অ্যাকশন মাধ্যমে পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে বাস্তব চরিত্রের মাধ্যমে উপস্থাপন করার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। তিনি আরও বলেন, গত এক দশকে বাবা হিসেবে জীবনের নানা অভিজ্ঞতা ও উত্থান-পতন ‘মাউই’ চরিত্রটিকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলতে তাকে সহায়তা করেছে।

অভিনেতা জানান, ‘মাউই’ চরিত্রটির সঙ্গে তার ব্যক্তিগত আবেগও জড়িয়ে রয়েছে। তিনি এই চরিত্রে নিজের দাদার প্রতিচ্ছবি খুঁজে পান। পাশাপাশি হাওয়াইয়ে কাটানো শৈশব ও বেড়ে ওঠার স্মৃতিও চরিত্রটির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।

অ্যানিমেশন থেকে বাস্তব রূপে মোয়ানা-র এই প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: ফিল্মফেয়ার

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠক

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চরফ্যাশনে ১০৭ টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের

শ্রমবাজারে সিন্ডিকেট করে শ্রমিকের পকেট কাটার অপচেষ্টা চলছে

বুলবুল হত্যার বিচার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

হাদির মতো করে আজাদির কথা খুব কম মানুষই বলেছেন

ঝিনাইদহে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু