হোম > বিনোদন > সংগীত

সাইফুল শাহীনের কথা ও সুরে শেখ সোলাইমানের নতুন গান ‘মানব জীবন’

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক, গীতিকার ও সুরকার সাইফুল শাহীনের কথা ও সুরে আসছে নতুন গান ‘মানব জীবন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁশি বাজিয়ে ও গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া শিল্পী শেখ সোলাইমান। কভার গান গেয়ে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে তিনি মৌলিক গানে মনোযোগী হয়েছেন, আর সেই ধারাবাহিকতায় তাঁর কণ্ঠে যুক্ত হলো এই নতুন গানটি।

‘মানব জীবন’ গানটির সংগীতায়োজন করেছেন এআর রানা। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর চিত্রধারণ শেষ হয়েছে। টাঙ্গাইলের যমুনা তীর, ঐতিহ্যবাহী হেমনগর জমিদারবাড়ি, নবগ্রামসহ আশপাশের মনোমুগ্ধকর বিভিন্ন লোকেশনে গানটি শুট করা হয়েছে। লোকজ সুরের পাশাপাশি এই মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকরা গ্রামীণ বাংলাদেশের অপরূপ রূপ দেখতে পাবেন।

গানটি প্রসঙ্গে সাইফুল শাহীন বলেন, ‘আমার লেখা এই গানে মূলত মানুষের জীবনের সুখ-দুঃখ ও দর্শনের কথাই উঠে এসেছে। শিল্পী শেখ সোলাইমান গানটি অত্যন্ত দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছেন।’

অন্যদিকে আবেগ উচ্ছ্বসিত শেখ সোলাইমান বলেন, ‘মানব জীবন গানটি আমার জীবনের অন্যতম প্রিয় একটি গান হয়ে উঠেছে। সাইফুল শাহীন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এত চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

গানটি খুব শিগগিরই প্রকাশ পাবে বলে জানান সাইফুল শাহীন। দেশি-বিদেশি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মের পাশাপাশি শেখ সোলাইমানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও দেখা যাবে।

গানের ভুবনে খুরশীদ আলমের ৬০ বছর

নিরাপত্তাশঙ্কায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ঢাকায় ফের স্থগিত পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট

অধরা ভালোবাসার সুরে আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের

সংগীতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে বিতর্কে বিভক্ত শিল্পীরা

টরন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’