হোম > বিনোদন > সংগীত

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

বিনোদন রিপোর্টার

সংগীতশিল্পী ও সুরকার শামস সুমন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত ‘আর্টল্যাব স্টুডিও’তে রেকর্ড করলেন তাঁর নতুন মৌলিক গান ‘স্বপ্নচূড়া’। রাজীব হাসান রাসেলের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই এবং এর সংগীতায়োজনও করেছেন রাজীব। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গানটিতে কণ্ঠ দেন সুমন, আর বর্তমানে তিনি দুবাইয়ে তাঁর কর্মস্থলে ফিরেছেন।

নতুন গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শামস সুমন বলেন, ‘রাজীব হাসান রাসেলের লেখা কথাগুলো আমার খুব মন ছুঁয়ে যায়, তাই নিজেই সুর করি। নিউজার্সির স্টুডিওতে ভয়েজ দেওয়ার পর গানটি কয়েকবার শুনেছি, দারুণ হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’

এদিকে, দেশের নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্যও সম্প্রতি তিনটি গান সুর করেছেন শামস সুমন। ‘দুঃখের দলিল’, ‘আসলো না বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’ শিরোনামের এই তিনটি গানই লিখেছেন গীতিকার গোলাম মোর্শেদ এবং সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। সুর শুনে মুগ্ধ হয়ে ফাহমিদা নবী নিজেই গানগুলো গাওয়ার সম্মতি জানান।

ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করা প্রসঙ্গে শামস সুমন বলেন, ‘মূলত শ্রদ্ধেয় গোলাম মোরশেদ ভাইও তিনটি গান প্রকাশের উদ্যোগ গ্রহন করেছেন। মোরশেদ ভাই ও ফাহমিদা আপা দীর্ঘ পঁচিশ বছর যাবত একসঙ্গে কাজ করেন। মোরশেদ ভাই নিজেই ফাহমিদা আপাকে আমার একটি সুর করা গান শোনান। আপার তা ভালোলাগে। পরে আরো দুটি গান শোনালে সেগুলোও আপার পছন্দ হয়। যে কারণে তিনটি গানই ফাহমিদা গাইলেন। এরইমধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজও শেষ।’

তিনটি গানই ফাহমিদা নবীর একক গান। শিগগিরই গানগুলো প্রকাশ পাবে।

নব্বইয়ের রক উন্মাদনা, এক মঞ্চে জেমস-হাসান

নুসরাত ফতেহ আলি খানের জন্মদিন উপলক্ষে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’

নচিকেতার তিন গানের সুর পুনর্নির্মাণ করলেন অপু আমান

প্রকাশ পেল আলম আরা মিনুর ‘কৃষ্ণ কালা’

ঢাকায় জগজিৎ সিংকে স্মরণ করে গজল সন্ধ্যা

যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন

খুরশীদ আলমের সংগীতের ৬০ বছর পূর্তি, গাইলেন সুজানা রূপা

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

গানের ভুবনে খুরশীদ আলমের ৬০ বছর