হোম > বিনোদন > সংগীত

লিজা’র ‘তোমার রোদেলা আকাশে’

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে আগামী ঈদ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন মৌলিক গান ‘তোমার রোদেলা আকাশে’। লালন লোহানীর কথায় ও নাজির মাহমুদ-এর সুর সংগীতে গানটিতে লিজার সহশিল্পী অনিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।

লিজা বলেন, ‘তোমার রোদেলা আকাশে’ আমার বেশ কিছুদিন বিরতি শেষে নতুন একটি মৌলিক গান। গানটির কথা আমার কাছে ভীষণ পছন্দের। নাজির মাহমুদ ভাই চমৎকার সুর করেছেন। বলা যেতে পারে আমার স্টেজ শো’র জন্য এটি আরেকটি ভালো গান হতে যাচ্ছে। সাধারণত দেশে বিদেশে স্টেজ শো’তে নিজের মৌলিক গান গাওয়ার পাশাপাশি ভক্ত দর্শকেরও পাছন্দের গান পরিবেশন করতে হয়। সে বিবেচনায় আমার বেশকিছু মৌলিক জনপ্রিয় গান রয়েছে যেগুলো আমি সবসময় স্টেজ শোতে গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি চাই আমার আরো কিছু ভালো ভালো মৌলিক গান প্রকাশ হোক। সামনে আরো বেশ কয়েকটি ভালো ভালো মৌলিক গানের পরিকল্পনা চলছে। ‘তোমার রোদেলা আকাশে’ নিয়ে আমি ভীষণ আশাবাদী। গানটির মিউজিক ভিডিওতে দর্শক আরোহী মিম ও সাকিব সিদ্দিকীর অভিনয়ে মুগ্ধ হবেন।’

সানিয়া লিজা মিউজিক ইউটিউব চ্যানেল অর্থাৎ লিজার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লিজা’তে গানটি শিগগির প্রকাশ পাবে বলে জানান লিজা।

লিজার কণ্ঠে প্রথম জনপ্রিয় মৌলিক গান ছিল ‘ভুল করে যদি কখনো’ গানটি। তার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত দেশাত্মবোধক গান হলো ‘আমরা সবাই বাংলাদেশ’। ‘পাগলী সুরাইয়া’ লিজার কণ্ঠের অন্যতম জনপ্রিয় মৌলিক গান।

আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’- সাদিয়া ইসলাম মৌ

যেভাবে সিনেমার গান হয়ে এলো ‘এখানে কেউ নেই’

নজরুল সংগীত দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

প্লেব্যাকে এস আই শহীদ

দ্বৈত গানে সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাস

প্রকাশ্যে রুনা লায়লা-বাপ্পার প্রথম বাংলা গজল

কায়েস আজিজের ‘রূপসী শ্রীমঙ্গল’-এ গাইলেন আসিফ-রুবায়েত

‘পুলিশ সপ্তাহ ২০২৬’এ ফেরদৌস আরা, মনির খান, দিঠি

বিচারকের ভূমিকায় একসাথে তিনজন

তানজিল মিসবাহর ‘সোনা বন্ধের গায়’