হোম > বিনোদন > সংগীত

বিচারকের আসনে ব্যস্ত লিজা

বিনোদন রিপোর্টার

এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা বছরজুড়েই স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। পাশাপাশি নতুন মৌলিক গান ও টেলিভিশন রিয়েলিটি শোর বিচারক হিসেবেও সময় পার করছেন তিনি।

শীতের মৌসুম শুরু হওয়ায় স্টেজ শোর ব্যস্ততা বেড়েছে এই শিল্পীর। গত শনিবার রাজধানীর অদূরে সাভারে একটি স্কুলের অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। আজ তিনি যশোর ক্যান্টনমেন্টে এবং আগামী ২১ নভেম্বর সিলেট ক্লাবে সংগীত পরিবেশন করবেন। সামনে আরও বেশ কিছু স্টেজ শো রয়েছে বলে জানিয়েছেন লিজা।

স্টেজ শোর পাশাপাশি আরটিভির রিয়েলিটি শো ‘লিটল স্টার সিজন-২’ (আগামীর কণ্ঠস্বর)-এর প্রধান তিন বিচারকের একজন হিসেবে কাজ করছেন তিনি। ইতোমধ্যে অনুষ্ঠানটির পর্বগুলো নিয়মিত প্রচারিত হচ্ছে। লিজার মতে, এবারের আসরেও তারা বেশ কিছু সম্ভাবনাময় নতুন কণ্ঠস্বর খুঁজে পেয়েছেন, যারা ভবিষ্যতে দেশের সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া নতুন মৌলিক গান নিয়েও কাজ করছেন লিজা। ইতোমধ্যে বেশ কিছু গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই মিউজিক ভিডিওর কাজ শুরু করে গানগুলো নিজের ইউটিউব চ্যানেল ‘লিজা’-তে প্রকাশ করবেন।

একসময় উপস্থাপনা করলেও গানে পূর্ণ মনোযোগ দিতে তা থেকে সরে এসেছিলেন এই গায়িকা। তবে মানসম্মত কোনো সংগীতানুষ্ঠান বা বিশেষ টিভি শো হলে আবারও উপস্থাপনায় ফেরার বিষয়টি ভেবে দেখবেন বলে জানান তিনি। লিজার মতে, সংগীতশিল্পী অতিথির অনুষ্ঠানে একজন শিল্পী উপস্থাপক থাকলে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে লিজা বলেন, ‘স্টেজ শো এবং অন্যান্য কাজ নিয়ে বেশ ভালো ব্যস্ত আছি, আলহামদুলিল্লাহ। সামনে কিছু ভালো মৌলিক গান প্রকাশের ইচ্ছে আছে। এ বছর না হলেও আগামী বছরের শুরুতে গানগুলো প্রকাশ পাবে। আর বিচারক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীর জন্য ভালো শিল্পী খুঁজে বের করার চেষ্টা করেছি।’

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

দীর্ঘ বিরতি ভেঙে সিনেমার গানে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা

মানিক মিয়ায় জেমসের ফ্রি কনসার্ট, থাকছে আরো ছয় ব্যান্ড

ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ

প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির- শম্পা

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত

নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকীতে ঢাকায় কাওয়ালি সন্ধ্যা