হোম > বিনোদন > সংগীত

খুরশীদ আলম ও মোমিনের কণ্ঠে ‘বাবা ছেলের গান’

বিনোদন রিপোর্টার

বর্ষীয়ান সংগীতশিল্পী খুরশীদ আলমের কণ্ঠে শোনা যাবে ‘বাবা ছেলের গান’ শিরোনামের নতুন একটি গান। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। সামছুল আলমের লেখা গানটি সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি।

গানটি নিয়ে খুরশীদ আলম বলেন, ‘নতুন নতুন গান তো করছি, যেই গানগুলো ভালো লাগে সেই গানগুলো করি। এটিও তেমন একটি গান। খুব সুন্দর কথা-সুরের গান। বাবা-ছেলের আবেগী কথামালার এমন গান এখন কম হয়। সেদিক থেকে গানটি গাইতে বেশ ভালো লেগেছে। আর মোমিন এ প্রজন্মের খুব ভালো একজন শিল্পী। তার সঙ্গে গানটি গেয়েছি। আশা করছি সবারই গানটি ভালো লাগবে।’

গীতিকার সামছুল আলম বলেন-‘খুরশীদ আলম আমার অত্যন্ত পছন্দের একজন শিল্পী। যখন থেকে গান লেখালিখি শুরু করি তখন থেকেই খুরশীদ আলম এর জন্য গান লেখার চেষ্টা করি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ায় ভীষণ ভালো লাগছে। দুজনেই অপূর্ব গেয়েছেন। খুরশীদ আলমের ভক্ত শ্রোতারা আশা করি গানটি সাদরে গ্রহণ করবেন।’

সুরকার অমিত চ্যাটার্জি জানান-‘খুরশীদ আলম আমাদের বাংলা গানের একজন কিংবদন্তি শিল্পী। সময়ের পরিক্রমায় তার কণ্ঠ এবং গায়কী এখনো অনেক প্রাণবন্ত। এখনো বাংলা গানকে আরো অনেককিছুই দেওয়ার আছে তার। আমাদের উচিত তার কণ্ঠকে যথাযথভাবে কাজে লাগানো। মোমিন বিশ্বাস ও পরীক্ষিত শিল্পী, দুজনের যুগলবন্দিতে আশা করি গানটি শ্রোতাদের কাছে শ্রুতিমধুর হয়ে উঠবে।’

মোমিন বিশ্বাস বলেন, ‘খুরশীদ আলমের সঙ্গে গান গাইতে পারা আমার শিল্পীজীবনের অনন্য একটি প্রাপ্তি। আমাদের বাংলা চলচ্চিত্রের গানকে সমৃদ্ধ করেছেন তিনি। এমন একজন কিংবদন্তির সঙ্গে গাইতে পারা স্বপ্নের মতোই বিষয়। আশা করি তার সঙ্গে গাওয়া বাবা-ছেলের গানটি শ্রোতারা সাদরে গ্রহণ করবেন।’

আসছে ঈদে মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন মোমিন বিশ্বাস।

গানে গানে যুদ্ধ বন্ধের আহ্বান শিরোনামহীনের

প্রকাশ্যে জুঁইয়ের ‘পান খাইলা না’

হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

প্রকাশ পেল হৈমন্তী রক্ষিতের দুই গান

আর গানে ফিরবেন না রিংকু

আমার স্বপ্ন পাঞ্জেরীকে নিয়ে : সাগর শান

লাকী আখান্দের সুরে এলো ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’

৪২ বছর পূর্তিতে ওয়ারফেজের নতুন গান

রুবার কণ্ঠে নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি