হোম > বিনোদন > সংগীত

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

বিনোদন রিপোর্টার

‘তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’—বাংলা চলচ্চিত্রের বহুল জনপ্রিয় এই গানটি শোনেননি এমন শ্রোতা খুঁজে পাওয়া দায়। মতিন রহমান পরিচালিত ‘নারীর মন’ চলচ্চিত্রের আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর করা কালজয়ী সেই গানের জনপ্রিয় 'হুক লাইন' এবার নতুনরূপে ফিরে এল শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী হৈমন্তী রক্ষিতের কণ্ঠে।

‘তোমায় দেখলে মনে হয়’ শীর্ষক মূল লাইনটি ঠিক রেখে নতুনভাবে গানটির কথা ও সুর বিন্যাস করেছেন শফিক তুহিন। এতে হৈমন্তীর সাথে দ্বৈতভাবে কণ্ঠও দিয়েছেন তিনি। অনুপম মিউজিকের ব্যানারে সম্প্রতি প্রকাশিত এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায়, যাতে মডেল হয়েছেন ফয়সাল খান ও ইজমা ইসলাম।

জনপ্রিয় গানের হুক লাইন ধরে নতুন গান তৈরির চলমান ট্রেন্ড নিয়ে অনুভূতি প্রকাশ করে হৈমন্তী বলেন, ‘সিনেমার হিট গানের লাইন নিয়ে নতুন গান তৈরি এখন বেশ জনপ্রিয় একটি ট্রেন্ড। এর মাধ্যমে খুব সহজেই শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করা যায়। শফিক তুহিন ভাই চমৎকার লিখেছেন ও সুর করেছেন। গানটির সাথে আমাকে যুক্ত রাখার জন্য তাঁর এবং অনুপম মিউজিকের কাছে আমি কৃতজ্ঞ।’

প্রকাশের পর থেকেই গানটির জন্য শুভাকাঙ্ক্ষী ও সাধারণ দর্শকদের কাছ থেকে চমৎকার সাড়া পাচ্ছেন বলে জানান এই গায়িকা।

চলতি সময়ে বেশ সরব অবস্থান বজায় রাখা হৈমন্তী সম্প্রতি দুটি মৌলিক গানও উপহার দিয়েছেন। আহমেদ রিজভীর কথায় ও ইমরান মাহমুদুল-এর সঙ্গীতে ‘ওগো মোর প্রিয়া’ এবং রোহান রাজের সুর-সংগীতে বেলাল খানের সাথে ‘তুমি আমার মুখ দেখারই আয়না’—দুটি গানই ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই শিল্পী ইমরান ও বেলাল খানের সাথে গাওয়ার অভিজ্ঞতাকেও বিশেষ প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৫ সালে 'ডাকপিয়ন' অ্যালবামের মাধ্যমে পেশাদার সঙ্গীতজীবনে পথচলা শুরু করেন হৈমন্তী রক্ষিত। শৈশবে বাণী কুমার চৌধুরীর কাছে হাতেখড়ি হওয়া এই শিল্পীর সঙ্গীত ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন সুরসমরাজ্ঞী রুনা লায়লার সুর করা মৌলিক গানে কণ্ঠ দেওয়া।

শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কার্যক্রম যুগ-যুগ ধরে অব্যাহত থাকবে: জামায়াত আমির

আমার রেকর্ড ভেঙেছে হৃদয়, আমি খুশি: তামিম

দেশে ফিরেছেন মির্জা আব্বাস

ধামইরহাটে ২০০ টাকার জন্য যুবক খুন

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ, যৌথ অভিযানের দাবি

বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানিতে কোন দেশের কত প্রতিষ্ঠান

গুম ও মানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদে সরকার-বিরোধী দলের বাহাস

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘নির্ভীক জুলাই’ উদ্বোধন

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে

‘জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীর খবর কোথাও ছিল না, মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পেয়েছি’