হোম > বিনোদন > সংগীত

প্রকাশ্যে রুনা লায়লা-বাপ্পার প্রথম বাংলা গজল

বিনোদন রিপোর্টার

প্রকাশ পেল গালিব হাসানের লেখা ও বাংলাদেশের নন্দিত সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের সুর সংগীতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া প্রথম বাংলা গজল ‘অনায়াসে’।

যদিও এই বাংলা গজল রুনা লায়লার একারই গাওয়ার কথা ছিল, কিন্তু তার ইচ্ছেতেই গজলটি দ্বৈত হয়ে যায়। ‘অনায়াসে’ গানটি বাপ্পা মজুমদার ও গালিব হাসানোর ‘অনুভবে’ অ্যালবামের প্রথম বাংলা গজল।

‘অনায়াসে’ গত ১৬ মে রাত ৯টায় বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাপ্পা মজুমদার।

গানটি প্রকাশ উপলক্ষে সেদিন সন্ধ্যার পর রাজধানীর বনানীর একটি ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশনা অনুষ্ঠান উপস্থাপনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল। অনুষ্ঠানের শুরুতে গীতিকার গালিব হাসান ‘অনায়াসে’ বাংলা গজলটি নিয়ে কিছু কথা বলেন।

‘অনায়াসে’ নিয়ে কথা বলতে গিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘বাংলা এই গজল মূলত রুনা ম্যামের একারই গাওয়ার কথা ছিল। কিন্তু গজলটি শোনার পর তিনিই আমাকে তার সঙ্গে গাইতে বলেন। এটা যে আমার জন্য কতটা আনন্দের এবং কতটা ভালোলাগার বিষয় ছিল, তা আসলে ব্যাখা করে বোঝাতে পারব না। কারণ সারা জীবন আমরা তার গান শুনে এসেছি, গান শুনে শুনে বড় হয়েছি। সেই গুণী শিল্পী আমার সুর ও সংগীতে গান করবেন—এ পর্যন্তই আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইব এবং গেয়েছি—এটা আমার কাছে এখনো সত্যিই স্বপ্নের মতোই মনে হয়। আমি ভীষণ আবেগাপ্লুত ও কৃতজ্ঞ। রুনা ম্যাম আমাকে তার সঙ্গে রেখে আশীর্বাদের ছায়াতলে যেভাবে টেনে নিলেন, তা আমার আজীবন সংগীতের চলার পথের পাথেয় হয়ে থাকবে।’

রুনা লায়লা বলেন, ‘এই বাংলা গজলটি সত্যিই অপূর্ব লেখা, অপূর্ব সুর করা এবং বাপ্পা আমার ভীষণ প্রিয় একজন শিল্পী, সংগীত পরিচালক। আর তার বাবা-মা যে কত বড় শিল্পী ছিলেন, তা আমরা সবাই জানি। তাদের শ্রদ্ধা জানাই। বাপ্পা তার বাবা-মায়ের নাম আরো উজ্জ্বল করছে এবং সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আরেকটি কথা না বললেই নয়, কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে—এটা খুউব ভালো একটা দিক। একটি কাজ পারফেক্ট হবার ক্ষেত্রে একজন সংগীত পরিচালককে এমনই হতে হয়। অনেক শুভকামনা রইল বাপ্পা ও তার পরিবারের জন্য। ধন্যবাদ গালিব হাসানকেও এত সুন্দর কথার জন্য। আশা করছি অনায়াসে সবারই ভালো লাগবে।’

উল্লেখ্য, রুনা লায়লা গত ৪ মে দিল্লিতে অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত হন। আগামী ঈদে বিটিভির ‘আনন্দ মেলা’য় গান গাইতে দেখা যাবে তাকে।

কায়েস আজিজের ‘রূপসী শ্রীমঙ্গল’-এ গাইলেন আসিফ-রুবায়েত

‘পুলিশ সপ্তাহ ২০২৬’এ ফেরদৌস আরা, মনির খান, দিঠি

বিচারকের ভূমিকায় একসাথে তিনজন

তানজিল মিসবাহর ‘সোনা বন্ধের গায়’

গানপোকার প্রথম অ্যালবাম ‘গতিজড়তা’

খুরশীদ আলম ও মোমিনের কণ্ঠে ‘বাবা ছেলের গান’

অবন্তী সিঁথির কণ্ঠে প্রকাশ পেল ‘চাঁদে থাকে জোছনা’

প্রথমবার পর্তুগালে গাইবেন জেমস

ফোক গান নিয়ে ফিরলেন জুঁই

ঈদে আসছে দিঠি-অপুর কণ্ঠে গাজী মাজহারুল আনোয়ারের গান