হোম > বিনোদন > সংগীত

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

বিনোদন রিপোর্টার

বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’ এ প্রকাশ হয়েছে দেশের সংগীতশিল্পী আরমীন মুসার ‘বাংলা বাউল ফোক ভোকাল’ শিরোনামের একটি নতুন প্রজেক্ট। ভারতীয় সুরকার ধ্রুব গোয়েলের লেবেল আরহর সঙ্গে যৌথভাবে তৈরি এই সংগীত সংগ্রহটি বাংলার শত বছরের পুরোনো আধ্যাত্মিক লোকসংগীত, বাউলসংগীতের আবেগ ও গভীরতাকে আধুনিক বৈশ্বিক সংগীতের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।

এই প্রজেক্টের মিউজিকগুলো যে কোনো ইলেক্ট্রনিক সংগীত, চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ডিজাইনসহ নানা মাধ্যমে সংগীত আয়োজন করতে ব্যবহার করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মুসা। ‘বাংলা বাউল ফোক ভোকালে’ কণ্ঠ দিয়েছেন বাউলশিল্পী বেবি আখতার ও লোকমান সিদ্দিকী। প্রযোজনা করেছেন মুসা। সাউন্ড মিক্সড করেছেন ইফতেখারুল আলম শুভ।

মুসা বলেন, ‘বেবি আখতার ও লোকমান সিদ্দিকী দুজনেই ভালো গেয়েছেন। তাদের কণ্ঠে বাংলার বাউল ধারার আধ্যাত্মিক, কাব্যিক ও স্বতঃস্ফূর্ত বৈশিষ্ট্য গভীরভাবে ফুটে উঠেছে। এই প্রকল্পের মাধ্যমে বাউলসংগীতকে শুধু সংরক্ষিত লোকঐতিহ্য হিসেবে নয়, বরং আধুনিক প্রযুক্তির সঙ্গে মানানসই একটি নতুন ধারা রূপে উপস্থাপন করা হয়েছে।’

এর আগে ব্রিটিশ-বাংলাদেশি সুরকার ও প্রযোজক কিশোন খান তার একটি প্রজেক্টে বেবি আখতারকে নিয়ে কাজ করেছেন।

টরেন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

বাবার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে দিঠির ‘ঘড়ির কাঁটা’

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

ফের মঞ্চে ফিরছেন প্রীতম হাসান