হোম > বিনোদন > সংগীত

খালেদা জিয়া-তারেক রহমানকে নিয়ে পুঁথি ও কিচ্ছা গেয়েছেন দিলরুবা খান

বিনোদন রিপোর্টার

যেই সময়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুঁথি গান ও কিচ্ছা পরিবেশনা বিলুপ্তপ্রায়, সেই সময়ে এসে ভিন্নধর্মী এই সংগীত আয়োজন নিয়ে হাজির হয়েছেন ‘পাগল মন’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান।

এবার তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে গেয়েছেন একটি পুঁথি ও একটি কিচ্ছা।

নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান এই শিল্পী। তিনি লিখেছেন, ‘শৈশবে আমাদের গ্রামবাংলার বিভিন্ন অনুষ্ঠানে পুঁথি গান, কিচ্ছা কিংবা গীতের যে সুরের মূর্ছনা আমরা শুনতাম তা আজ আধুনিকতার ভিড়ে অনেকটা বিলুপ্তপ্রায়। আমাদের সমৃদ্ধ সংস্কৃতির এই অমূল্য সম্পদগুলো ধীর ধীরে হারিয়ে যাচ্ছে। এই হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার তাড়না থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।’

দিলরুবা খানের ভাষ্য, এই পুঁথি ও কিচ্ছা শুধু ব্যক্তিকেন্দ্রিক কাজ নয়, বরং লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধারা পুনরুজ্জীবিত করার উদ্যোগ। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের দুই উজ্জ্বল নক্ষত্র আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে নিয়ে একটি পুঁথি ও একটি কিচ্ছা গেয়েছি। ঐতিহ্যের ছন্দে এবং কিচ্ছার বর্ণনায় তাঁদের জীবন ও সংগ্রামের কিছুটা গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, গ্রামবাংলার চিরচেনা এই শৈল্পিক উপস্থাপনা আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং আমাদের সংস্কৃতি রক্ষায় অনুপ্রাণিত করবে।’

শিল্পী জানিয়েছেন, আজ (২৫ জানুয়ারি) ও আগামীকাল (২৬ জানুয়ারি) পর্যায়ক্রমে পুঁথি ও কিচ্ছা দুটি তার ইউটিউব চ্যানেল ‘Dilruba Khan Official’–এ প্রকাশ করা হবে।

শিল্পী আবদুল আলীমের গান গেয়ে গানের জগতে যাত্রা শুরু দিলরুবা খানের। তাঁর বাবা সৈয়দ হামিদুর রশিদ রাজশাহী ও রংপুর বেতারের শিল্পী হলেও তিনি চাইতেন না তাঁর মেয়ে গান করুক। তবু গানের ব্যাপারে প্রবল আকর্ষণ আর নিজস্ব প্রতিভাই তাঁকে করে তুলেছে লোকগানের পরিচিত শিল্পী দিলরুবা খান। টেলিভিশনে নাটকে তাঁর গাওয়া ‘দুই ভূবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল’ গানটি গাওয়ার পর কখনও তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৯১ সালে তাঁর গাওয়া ‘পাগল মন মনরে’ এতটাই জনপ্রিয়তা পায় যে, তাঁর নামই হয়ে যায় পাগল মন দিলরুবা। দিলরুবা খান চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়ে প্রশংসিত হয়েছেন।

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত