হোম > বিনোদন > সংগীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোসলে

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ভারতীয় বর্ষীয়ান সংগীতশিল্পী আশা ভোসলে গুরতর অসুস্থ। শনিবার তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার। অবস্থা সংকটাপন্ন। ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা চলছে।

আশা ভোসলের নাতনি জনাই ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আমার দিদিমা আশা ভোসলে অতিরিক্ত ক্লান্তি এবং বুকের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আপনাদেরকে অবশ্যই ইতিবাচক খবর জানাবো।’

আশা ভোসলে হিন্দি সিনেমার কিংবদন্তি গায়িকা। প্রায় আট দশকব্যাপী তার কর্মজীবনে তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন।

আশা ভোসলে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এ ছাড়া ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

আশা ভোঁসলের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টে তিনি লেখান, ‘আশা ভোঁসলে জি হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তার সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা