হোম > বিনোদন > সংগীত

লাকী আখন্দের জন্য লেখা গান গাইলেন তরুণ মুন্সী

বিনোদন রিপোর্টার

আটাশ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালে ধানমন্ডির আড্ডায় জন্ম নিয়েছিল একটি গান। সুরে ছিলেন কিংবদন্তি লাকী আখন্দ, আর কথায় গোলাম মোর্শেদ। কিন্তু সময়ের স্রোতে সেই গান আর আলোর মুখ দেখেনি।

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর অবশেষে সেই না গাওয়া গান নতুন করে প্রাণ পেল। বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তরুণ মুন্সী নিজের কণ্ঠে তুলে আনলেন গানটি। ‘যার কাছে মন রেখে’ শিরোনামের গানটি নিয়ে স্মৃতিচারণ করে গোলাম মোর্শেদ বলেন, ‘আমার জীবনের বড় একটি অংশ জুড়ে আছেন লাকী ভাই। তাকে ভেবেই অসংখ্য গান লিখেছি। ‘যার কাছে মন রেখে’ গানটি শুনে লাকী ভাই নিজেই সুর করেছিলেন। কিন্তু ব্যস্ততা আর সময়ের কারণে তার আর গাওয়া হয়ে ওঠেনি। তিনি চলে যাওয়ার পর গানটিও যেন থেমে যায়।’

গানটির শিল্পী বাছাইয়ের কথা স্মরণ করে গোলাম মোর্শেদ বলেন, ‘অনেক দিন ধরে গানটি প্রকাশ করার কথা ভাবছিলাম। শেষ পর্যন্ত মনে হলো, লাকী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে হলে এমন একজন শিল্পী দরকার, যিনি তার আবেগটা ধারণ করতে পারবেন। সেই জায়গা থেকে তরুণ মুন্সীকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। আমার বিশ্বাস, সে গানটির প্রতি সুবিচার করেছে।’

এই গান নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে তরুণ মুন্সী বলেন, ‘এটা আমার জন্য ভিন্নরকম এক অনুভূতি। ছোটবেলা থেকে লাকী ভাইয়ের গান শুনে বড় হয়েছি, তাকে অনুসরণ করেছি। তার জন্য লেখা গান গাইতে পারব, তা কখনো ভাবিনি। যখন গানটির কথা শুনলাম, ভেতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল।’

‘যার কাছে মন রেখে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন। প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

শুভমিতা ও শরীফের ‘পাশাপাশি’

বৈশাখে ‘চিরকুট’-এর দুই কনসার্ট

কৃত্রিম বুদ্ধিমত্তার সুরে বর্ষবরণের গান

আশা ভোঁসলের শেষকৃত্য সম্পর্কে যা জানা গেল

মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোসলে

শুরু হচ্ছে দুইদিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

১৮ বছর পর নতুন সংগীতায়োজনে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

আইয়ুব বাচ্চুর ‘ময়না’ গাইলেন শাহ্ হামজা

জাপানে মঞ্চ মাতাবেন আঁখি আলমগীর