হোম > বিনোদন > সংগীত

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

বিনোদন রিপোর্টার

‘বরবাদ’ সিনেমার হিট গান ‘আয় আয় চাঁদমামা’র পর নতুন ডান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী দোলা রহমান। ‘কিসমত’ শিরোনামের এই নতুন গানটিতে তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ‘ডি রকস্টার’ নিলয়। সম্প্রতি গানচিল মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে।

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। সুরের পাশাপাশি গানটির র‍্যাপ অংশেও কণ্ঠ দিয়েছেন আদিব। গানটির পার্টি মুডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি জমকালো ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। রুহুল আমিনের কোরিওগ্রাফিতে ভিডিওটিতে দোলা ও নিলয় নিজেরাও পারফর্ম করেছেন, যেখানে তাঁদের সঙ্গে অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী।

গানটি নিয়ে শিল্পী দোলা বলেন, ‘কিসমত মূলত একটি পিওর ডান্স নাম্বার। গানটি শুনলেই নাচার ইচ্ছা জাগবে। সিনেমার আইটেম গানের মতো বিশাল আয়োজনে এটি তৈরি করা হয়েছে।’ গীতিকার আসিফ ইকবাল ও গায়ক নিলয় দুজনেই আশা প্রকাশ করেছেন যে, ‘ময়না’ গানের সাফল্যের পর গানচিল মিউজিকের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হওয়া এই নতুন কাজটিও শ্রোতাদের নতুন উন্মাদনা দেবে।

গানটি এখন ইউটিউবের পাশাপাশি স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে।

সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

ভুক্তভোগীর কথা গুরুত্ব দিয়ে শুনতে পুলিশকে এটিএম আজহারুলের আহ্বান

শিশু মৃত্যুর ঘটনায় ২ মাস পর হত্যা মামলা, গ্রেপ্তার ৪

যেসব বিষয়ে নিশ্চয়তা পেলে ঢাকা-দিল্লি নতুন সম্পর্ক হতে পারে, জানালেন নাহিদ

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজের তাগিদ

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো