হোম > বিনোদন > সংগীত

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

বিনোদন রিপোর্টার

উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই। বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি। অবশেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে।

নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র ৭ বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। কেবল কণ্ঠ নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম-একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এই শিল্পী।

বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনে অনুপ্রাণিত হয়েই সংগীতজগতে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেন সুনীল কর্মকার। ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে তিনি সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন, যার মধ্যে বহু গান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

ফের কারাগারে গায়ক নোবেল

সালমার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’

পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’

যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে বাংলা গানের প্রকাশনা উৎসব

‘মুখ ও মুখোশ’ সিনেমার গায়িকা মাহবুবা রহমান মারা গেছেন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে এস আই টুটুলের গান

জিনিয়াস কিডস সিজন-৩ এর গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার

১০০ নতুন গান নিয়ে ঈদ উৎসব

ঈদে বিটিভিতে দুই পর্বের ব্যান্ড শো

ফেরদৌস ওয়াহিদ ও বাপ্পির কণ্ঠে আনন্দের গান ‘ফাঁকি’