হোম > বিনোদন > সংগীত

‘মুখ ও মুখোশ’ সিনেমার গায়িকা মাহবুবা রহমান মারা গেছেন

বিনোদন ডেস্ক

দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর গায়িকা মাহবুবা রহমান মারা গেছেন; তার বয়স হয়েছিল ৯২ বছর। ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সংগীতশিল্পী রুমানা ইসলাম।

তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমানকে বাদ জুমা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানান রুমানা।

১৯৩৫ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া মাহবুবা সংগীতজগতে পা রাখেন অল্প বয়সেই। মাত্র ১২ বছর বয়সে ‘অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র থেকে তার গান প্রথম প্রচারিত হয়।

পঞ্চাশ ও সত্তরের দশকে রেডিও ও চলচ্চিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে মাহবুবা রহমান ছিলেন একজন। পল্লিগীতি ও আধুনিক গানে তার বিশেষ দক্ষতা ছিল। দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ সমর দাসের সুরে তিনি গেয়েছিলেন ‘মনের বনে দোলা লাগে’, যা তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি।

তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’, ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’সহ বহু গান। এছাড়া তিনি ‘জাগো হুয়া সাভেরা’, ‘আসিয়া’, ‘এ দেশ তোমার আমার’, ‘যে নদী মরুপথে’, ‘কখনো আসেনি’, ‘সূর্যস্নান’, ‘সোনার কাজল’, ‘রাজা সন্ত্রাসী’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘সাত ভাই চম্পা’সহ বহু চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন।

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে এস আই টুটুলের গান

জিনিয়াস কিডস সিজন-৩ এর গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার

১০০ নতুন গান নিয়ে ঈদ উৎসব

ঈদে বিটিভিতে দুই পর্বের ব্যান্ড শো

ফেরদৌস ওয়াহিদ ও বাপ্পির কণ্ঠে আনন্দের গান ‘ফাঁকি’

সাদের কণ্ঠে হাবিব মোস্তফার মরমি গান ‘কাঠের বাক্স’

‘আই ফোক ফিভার’-এ পল্লিগীতি গাইবেন সাবিনা ইয়াসমিন

প্রকাশ্যে লিজার নতুন গান

ঈদে ফাহমিদা নবীর নতুন তিন গান

অর্থহীনের নতুন নতুন লাইনআপ