হোম > বিনোদন > সংগীত

এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

বিনোদন রিপোর্টার

ছবি: সংগৃহীত।

চলতি মাসেই রাজধানী ঢাকায় আয়োজিত একটি কনসার্টে গান গাইতে বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীত সফর করছেন পাকিস্তানি এই গায়ক। এরইমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন এবং ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন তিনি। প্রতিটি কনসার্টেই দর্শকদের বেশ সাড়া মিলেছে। এবার সেই বিশ্বসংগীত সফরের অংশ হিসেবে বাংলাদেশে পারফর্ম করবেন হাসান রহিম।

আয়োজক প্রতিষ্ঠান কেওয়াইএন আর্ট জানিয়েছে, আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে হাসান রহিমের এই কনসার্ট অনুষ্ঠিত হবে। শিগগিরই অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।

আরঅ্যান্ডবি, হিপহপ এবং ইন্ডি-পপ সংগীতের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে তাঁর গাওয়া ‘পিছে হাট’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গানটি তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়। এরপরের সিজনে ‘তুররি জান্দি’ গানটিও বেশ প্রশংসিত হয়। এ ছাড়া তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘পেয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’, ‘মেহবুবা’ উল্লেখযোগ্য।

এদিকে, গত ২৪ জুলাই ঢাকা মাতিয়ে গেছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

তবে অনুমতি না পাওয়ায় শেষমুহূর্তে বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আজ তাঁর গাওয়ার কথা ছিল।

ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইবিতে মোবারক র‍্যালি

৬ মাসের সব ঘটনার অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে দেশের বৃহত্তম জশনে জুলুস

‘এই বোলিং দল যেকোনো কন্ডিশনেই পারফর্ম করবে’

৩০ বছরেও হয়নি সেতু, জীর্ণ বাঁশের সাঁকোই ৫ গ্রামের ভরসা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

কোমর থেকে পায়ের ব্যথা